Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ডিসেম্বরে না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আবারো ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, আগামী ডিসেম্বরে নির্বাচন না হলে আর কখনো এ দেশে নির্বাচন হবে না। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বরে নির্বাচন না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না। এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে।’ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তমবিস্তারিত পড়ুন
হজযাত্রীদের জন্য সৌদির হিট অ্যালার্ট

আর কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে হজ মৌসুম। শুক্রবার এক পূর্বাভাসে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, চলতি হজ মৌসুমে দিনের তাপমাত্রা ৪০ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, আর রাতের তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাতাসে আদ্রতার পরিমাণ হবে ১৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত। তাই যাত্রীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এনসিএম জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের কারণে খোলা জায়গাবিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিলো জাপানের বিশ্ববিদ্যালয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার (৩০ মে) সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ, বিশ্ববিদ্যালয়টি অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছেন তিনি। এর আগে, এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সারেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দুদেশের মধ্যে ৬ টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার দেওয়ারবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ১০৬ কোটি ৩০ লাখ ডলার দেবে জাপান

বাংলাদেশে বাজেট সহায়তা, রেলের উন্নয়ন এবং অনুদান হিসেবে ১০৬ কোটি ৩০ লাখ ডলার ঋণ দেবে জাপান। শুক্রবার (৩০ মে) এ সংক্রান্ত একটি সমঝোতায় পৌঁছেছে জাপান ও বাংলাদেশ। সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পেজে এ-সংক্রান্ত স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, এই ঋণ নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপান সফরে আছেন। এ অর্থ সহায়তার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ুবিস্তারিত পড়ুন
বিসিবি সভাপতি হয়ে বুলবুল বললেন, ‘টি-টোয়েন্টি খেলতে এসেছি’

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মূলত বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি। তার কাছে জানতে চাওয়া হয়, এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান? জবাবে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’ তবে নির্দিষ্ট করে তার মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। নির্ধারিত সময় নিয়ে বুলবুল বলেন, ‘আমিবিস্তারিত পড়ুন
অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আহাদ আলী বিশ্বাসের দাফন সম্পন্ন

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বিশ্বাসপাড়া দারুস সালাম জামে মসজিদের সভাপতি ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মো: আহাদ আলী বিশ্বাস (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২৯ মে) জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে নিজ গ্রাম বিশ্বাসপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুম মোঃ আহাদ আলী বিশ্বাস ১৯৮৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দীর্ঘ ২৯ বছর দেশের গুরুত্বপূর্ণ বাহিনী বর্ডারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গাড়ির অবৈধ দখলে রাস্তা বন্দি! যানজটে জনগণের জীবন ছন্দহীন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের প্রধান সড়কগুলোতে অবৈধ গাড়ি পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেট, নিউমার্কেট মোড়, সঙ্গীতা মোড় এবং হাটের মোড় এলাকায় এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে নিয়ম বহির্ভূতভাবে পার্ক করা যানবাহন, প্রাইভেটকার, ইজিবাইক, রিকশা, ভ্যান, বিশেষ করে সিদ্দিক সুপার মার্কেটের সামনে সাতক্ষীরা টু শ্যামনগর ফিটনেস বিহীন ছোট প্রাইভেটকারেরবিস্তারিত পড়ুন
কুড়িগ্রামে পাঠানো হয়েছে সাতক্ষীরা সীমান্তে পুশইনকৃত ২৩ জনকে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে পুশইন করা নারী ও শিশুসহ ২৩ বাংলাদেশীকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য কুড়িগ্রাম পুলিশ লাইনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম ইমরান হোসেন সদর থানা থেকে তাদেরকে একটি বাসে উঠিয়ে দেন। এসব বাংলাদেশী নাগরিকরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের জাবেদ আলী, জাবেদ আলীর স্ত্রী শিউলী বেগম, জাবেদের পুত্র সুমন হোসেন, নুর আলীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা বিজিবির অভিযানে ৪ টি স্বর্ণের বারসহ আটক ১

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর বিশেষ অভিযানে ৪ টি স্বর্ণের বারসহ একজন আটক হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকালে ৩৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরার তেতুলতলা থেকে এ স্বর্ণের বার আটক করা হয়। এসময় ভোমরা বন্দরের দিকে ইজিবাইক যোগে গমনকারী সন্দেহভাজন মোঃ রুহুল আমিন (৬৮)কে স্বর্ণ পাচারের দায়ে আটক করা হয়। আটক হওয়া রুহুল আমিন সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের বাসিন্দাবিস্তারিত পড়ুন
তালায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কর্মশালা

তালা প্রতিনিধি : বৃহস্পতিবার (২৯ মে) সকালে তালা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাপোটিং ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (SIMCBP) শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুনবিস্তারিত পড়ুন

