শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঈদ পরবর্তী সড়কে শৃঙ্খলা ফেরাতে সাতক্ষীরায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: ঈদ পরবর্তী যাত্রা নির্বিঘ্নে করার লক্ষ্যে সাতক্ষীরার বিভিন্ন সড়কে ওভারস্পিড রোধ কল্পে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও খেলাপি মোটরযান বিরুদ্ধে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (০৯ জুন ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ওভারস্পিড গতিতে গাড়ি চালানো ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহনবিস্তারিত পড়ুন

ভোমরা এলাকায় মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবিকে অভিনন্দন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: ভোমরা এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী ও সুধীজনেরা বিজিবিকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন করেছে। সোমবার (৯ জুন) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন খাদিজা খাতুন, শীলা খাতুন, মেঘনা খাতুন, আরাফাত হোসেন, সামিরা, মিলন হোসেন, আলামিন হোসেন, আলতাফ হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন “পারিবারিক মাদক সিন্ডিকেটের হোতা আরশাদ আলী ওরফে ভৈদর ছেলে ফেন্সি শামীম মাদকসহ বিজিবির হাতে গ্রেফতার এবং এখনবিস্তারিত পড়ুন

ভারতে আবারও করোনার প্রাদূভাব বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা

বেনাপোল প্রতিনিধি : ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বেনাপোল বন্দরে স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (৯ জুন) সকাল থেকে ইমিগ্রেশনের ভেতরে সরজমিনে দেখা যায় প্রত্যেকটা যাত্রীকে স্ক্রিনিং করা হচ্ছে ও মুখে মাক্স পরার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এর আগে বুধবার (৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণের পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসাবিস্তারিত পড়ুন

ডি.বি ইউনাইটেড হাইস্কুলের ঈদ পূর্ণমিলনী উৎযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে ঈদ পূর্ণমিলনী ২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ জুন) সকাল ১১ টায় স্কুলের অডিটোরিয়ামে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সকলে মিলে ফটোসেশন রেফেল ড্র সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক বাবুবিস্তারিত পড়ুন

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা ১৩ জুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ, ৯ জুন ২০২৫, সন্ধ্যায় চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এই সফরে তাঁর সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে, যা ১৩ জুন অনুষ্ঠিত হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সরকারের একজন উপদেষ্টা। গত ৪ জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সফর সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে এবংবিস্তারিত পড়ুন

কোরবানি দিতে গিয়ে ৩ দিনে পঙ্গু হাসপাতালে ৯৪২

পবিত্র ঈদুল আজহায় কোরবানি দিতে গিয়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯৪২ জন এবং ভর্তি আছেন ৩২৪ জন। সোমবার (৯জুন) রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক কনসাল্টেন্ট ডা. রিপন ঘোষ। রিপন ঘোষ বলেন, কোরবানির দিনে সারাদিনে ভাঙা ও কাটা-ছেড়া রোগী চিকিৎসা নিতে এসেছেন ৩২৫ জন। তাদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে ১০২ জনের। একই দিনে গুরুতরবিস্তারিত পড়ুন

তাপপ্রবাহে পুড়ছে দেশের ৫ অঞ্চল, গরম আরও বাড়বে

দেশের কয়েক জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা এমন অবস্থা অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। ফলে দেশজুড়ে গরমের অনুভূতি আরও কিছুটা বাড়তে পারে। সোমবার (৯ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তরবিস্তারিত পড়ুন

জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত এবং ভাইরাস ছড়ানো অন্যান্য দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পাশাপাশি ঝুঁকি মোকাবেলায় সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি বাড়াতে বলা হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদের স্বাক্ষরে এসব নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন সাব ভেরিয়েন্ট, বিশেষবিস্তারিত পড়ুন

যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় আমিরাতের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লসবিস্তারিত পড়ুন

আশাশুনি তুয়াডাঙ্গায় বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

কুরবানী ঈদ উপলক্ষে আশাশুনি উপজেলা তুয়ারডাঙ্গা যুব সংঘের আয়োজনে বিবাহিত ও অবিবাহিত ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে চারটায় তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয় এর মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্ব খেলায় বিবাহিত ও অবিবাহিত দল দুই দুই গোলে সমতায় খেলা শেষ হয়। খেলাটি উদ্বোধন করেন তুয়ারডাঙ্গা এইচএফ মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মুর্তজা মিলন। এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রভাষক মিলন হোসেন, বিশিষ্ট তরকারিবিস্তারিত পড়ুন