শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে অভিনব কায়দায় স্বর্ণালংকার মেরামতের নামে প্রতারণা গ্রেফতার ৩

নড়াইলে অভিনব কায়দায় স্বর্ণালংকার মেরামতের নামে প্রতারণা গ্রেফতার তিনজন। নড়াইলে স্বর্ণালংকার মেরামতের নামে প্রতারণার ঘটনা ঘটেছে। এ ঘটনায় (২৬মে) ভোরে নড়াইল সদর থানা, জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে যশোর ও গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ থানার হযরত আলী সোনারুর ছেলে মোঃ আলম মিয়া সোনারু (৩৭), মোঃ আমিনুল ইসলাম সোনারুর ছেলে সাদ্দাম হোসেন (৩৩) ও মোঃ হামেদ সোনারুর ছেলে বাবু সোনারুবিস্তারিত পড়ুন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন ৫ মেয়র পদপ্রার্থী

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আজ শুক্রবার (২৬ মে) সকালে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন তালুকদার আবদুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীক পেয়েছেন হাফেজ আবদুল আওয়াল, জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক পেয়েছেন শফিকুল ইসলাম মধু ও জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীক পেয়েছেন এস এম সাব্বির হোসেন। খুলনা সিটি কপোরেশনের নির্বাচন আগামী ১২ জুন। এ নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়র পদপ্রার্থীসহ ১৭৯বিস্তারিত পড়ুন

কেসিসি নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ অনুষ্ঠানে কঠোর প্রশাসন

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন আগামী ১২ জুন। কেসিসি নির্বাচনে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার মেয়র প্রার্থী সহ ১৭৯ জন প্রতিদ্বন্দ্বী। শুক্রবার (২৬ মে) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। এরপর শুরু হবে তাদের প্রচার-প্রচারণা কার্যক্রম। বৃহস্পতিবার (২৫ মে) বিকেল পর্যন্ত মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তবে সাধারণ কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন এড. শাহনওয়াজ পারভীন মিলি

সাতক্ষীরা জেলা পরিষদ কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবিকে হারিয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন এড. শাহনওয়াজ পারভীন মিলি। সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১২ টায় জেলা পরিষদ’র সভা কক্ষে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবিকে পরাজিত করে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি। নির্বাচন পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে আলোচনা সভা

সাতক্ষীরায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্রোহী কবি নজরুল ইসলামের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারী শিক্ষক রমেশ সরদার প্রমুখ। সভাপতি তার বক্তব্যে সকলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আদালতের বারান্দায় প্রতিপক্ষকে ছুরিকাঘাত

সাতক্ষীরায় আদালতের বারান্দায় প্রতিপক্ষের একজনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে মামলার বাদীপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৫ মে) সকালে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তির নাম শুকুর আলী সরদার (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর ইছাপুর গ্রামের বাসিন্দা ও পুরুলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার এব্যাপারে আহত শুকুর আলী বলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আখেরুল ইসলাম ওরফে আজাহারুল ইসলামের কাছ থেকে ৬৭ শতক জমি ক্রয় করি। যেটা নিয়ে একই এলাকারবিস্তারিত পড়ুন

৩৫ উর্দ্ধ বয়সী শিক্ষকদের এমপিওভুক্তির ‘ডান’ হওয়া আবেদন তুলে নেয়া হয়েছে

এনটিআরসিএ’র সুপারিশকৃত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ বছর উর্দ্ধ বয়সী শিক্ষকদের এমপিওভুক্তির ‘ডান’ হওয়া আবেদন তুলে নেয়া হয়েছে। মহামান্য হাইকোর্টের একটি রিট পিটিশনের রায়কে কেন্দ্র করে কিছুসংখ্যক ৩৫ বছর উর্দ্ধ বয়সী শিক্ষকদের এমপিওভুক্তির বিভ্রান্ত ও জটিলতা দেখা দিয়েছে। নিয়োগপ্রাপ্ত ৩৫ বছর উর্দ্ধ বয়সী শিক্ষকদের তথ্যমতে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের প্রথম চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমাবিস্তারিত পড়ুন

মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে নারীর ক্ষমতায়নে প্ল্যাটফর্ম শি ৪.০ উন্মোচন করল গ্রামীণফোন

লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে গ্রামীণফোন। সম্প্রতি, প্রতিষ্ঠানটি নিজেদের সিগনেচার মেন্টরশিপ প্রোগ্রাম ‘প্ল্যাটফর্ম শি’র চতুর্থ সংস্করণ উন্মোচনের ঘোষণা দিয়েছে। গত ১৮ মে ‘প্ল্যাটফর্ম শি ৪.০’ উন্মোচনের মাধ্যমে একদল মেধাবী ও সম্ভাবনাময় নারী প্রার্থীদের নতুন যাত্রা শুরু হয়েছে। পরবর্তী প্রজন্মের নারী নেতৃত্ব গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন – প্ল্যাটফর্ম শি এর অনন্য উদাহরণ। এ প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণকারী নারীদের পরিবর্তনশীল বিশ্বে এগিয়ে যেতে প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গা কলেজের এডহক কমিটির নতুন সভাপতিকে বরণ ও কমিটির প্রথম সভা

সাতক্ষীরায় ঝাউডাঙ্গা কলেজের এডহক কমিটির নতুন সভাপতিকে বরণ ও কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কলেজ অধ্যক্ষ’র অফিস রুমে ঝাউডাঙ্গা কলেজের গভর্ণিং বডির সভাপতি রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা ডিস্ট্রিক ৩২৮১ এর এ্যাসিস্টেন গর্ভণর রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র আইপিপি রোটারীয়ান নাজনীন আরা নাজুর সভাপতিত্বে কমিটির সভায় ঝাউডাঙ্গা কলেজের লেখা-পড়ার মান উন্নয়ন ও কলেজের সামগ্রীক উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, বিদ্যোৎসায়ী সদস্য মো. হাবিবুর রহমান, দাতাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন

সাতক্ষীরা সদরের তাল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫ মে) সকাল ৯ টায় অত্র স্কুলের মুল ফটকের খুলনা সাতক্ষীরা মহা সড়কের রাস্তার ধারে, তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম‍্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মুনসুর আলী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. সলেমান হাজীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীগন। মানববন্ধনে বক্তারা বলেন,বিস্তারিত পড়ুন