মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মহান মে দিবসে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মহান মে দিবস উপলক্ষে সোমবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্টেযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, মে দিবসে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রমসহ আমদানি-রপ্তানি শুরু হবে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আর্ন্তজাতিক শ্রমিক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

সাতক্ষীরায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য শ্রমিক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) সকালে ট্রাক, ট্যাংলরী, ট্রাক্টর ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা ৭৬৪) সাতক্ষীরার কাটিয়া নারকেলতলা মোড় হতে সংগঠনের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক’র নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরেবিস্তারিত পড়ুন

তালায় আন্তর্জাতিক মে দিবস পালিত

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা তালায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। সোমবার (১ মে) সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথি হিসাবে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম, খলিলনগর ইউনিয়নবিস্তারিত পড়ুন

শার্শার বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত

দুনিয়ার মজদুর এক হও এই স্লোগান কে সামনে রেখে বাগআঁচড়ায় মহান মে দিবস উপলক্ষে বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান মে দিবস ও দোয়া অনুষ্ঠান পালিত। সোমবার (০১/০৫/২৩) সকাল ১০টার সময় যশোরের শার্শার বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে নিজ কার্যালয়ে মহান মে দিবস ও পূর্বে যে সকল শ্রমিক ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া অনুষ্ঠান পালত করা হয়েছে। বাগআঁচড়া নাভারণ ওবিস্তারিত পড়ুন

মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘হৈমন্তীর ইতিকথা’ দিয়ে বড় পর্দায় ঐশিকা ঐশির অভিষেক

বাংলা সাহিত্যের অনেক চরিত্র উঠে এসেছে সিনেমার পর্দায়। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে চলচ্চিত্র ‘হৈমন্তীর ইতিকথা’ নির্মাণ করলেন মির্জা সাখাওয়াৎ হোসেন। সিনেমাটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন নবাগতা ঐশিকা ঐশি। তিনি একাধারে একজন টেলিভিশন উপস্থাপিকা, মডেল ও নাট্যশিল্পী। সিনেমায় অভিনয় প্রসঙ্গে ঐশি বলেন, ‘জীবননির্ভর, সাহিত্যনির্ভর গল্প আমার সবসময়ের পছন্দ। সেই জায়গা থেকে রবীন্দ্রনাথের গল্পে কাজ করতে পারা আমার জন্য ভাগ্যের বিষয়। আর আমার জন্য বেশ চ্যালেঞ্জেরও।’ ঐশি আরও বলেন, ‘‘সিনেমার প্রতিবিস্তারিত পড়ুন

ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক

রাজধানীর ডেমরায় কিশোরী ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. সুমনকে (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর একটি দল। গ্রেফতার সুমন ঢাকার ডেমরার ভার্জিন বেকারি গলির নূর ইসলামের ছেলে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সুমন ধর্ষণে নিজের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। বিভিন্নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেছেন। মঙ্গলবার সকালে জাপান যাওয়ার আগে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এটি। এরপর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ৫৬ মিনিটে তাকে বহন করা প্লেনটি রওনা হয় জাপানের উদ্দেশে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৮ এপ্রিল জাপানে সরকারি সফর করবেন। এরপর বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী ওয়াশিংটন যাবেন। সেখান থেকে তিনি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং কুইনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রওনা হন জাপানের টোকিওর উদ্দেশে। বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগ নেতারা বিদায় জানান প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দেশ সফর করবেন এ যাত্রায়। দুই সপ্তাহের এ সফরে প্রথমে তিনি জাপান যাবেন। এরপর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও সবশেষে যুক্তরাজ্যের লন্ডন সফর করবেন। স্থানীয় সময় বিকেল ৫টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেনবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার এক

দেবহাটায় ৩০ বোতল ফেন্সিডিল সহ আশিক উল্লাহ বাপ্পি (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই শেখ মো. গোলাম আজম, অভিযান পরিচালনা করে উপজেলার বসন্তপুর গ্রামস্থ বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার ঘোনাপাড়া গ্রামের হযরত আলী ওরফে বাবুল পাড়ের ছেলে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, মাদক বিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল সহ এক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় দেবহাটা থানায় একটিবিস্তারিত পড়ুন

বকশীগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদের ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ

জামালপুরের বকশীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি নূর মোহাম্মদ। রোববার বিকালে বকশীগঞ্জ পৌর শহরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি গণসংযোগ করেন। এসময় সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি। এছাড়াও সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে তার নিজ বাসভবনে নেতা কর্মীদের ঢল নামে। বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ,বিস্তারিত পড়ুন