Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বর্ণিল আয়োজনে কালিগঞ্জের নেংগী হাইস্কুলে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠিত

“যেথায় থাকি যে যেখানে, থাকবো মোরা এক বাঁধনে” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন নেংগী মাধ্যমিক বিদ্যালয়ে বর্নিল আয়োজনে শিক্ষক-ছাত্র ছাত্রীদের ঈদ পূর্নমিলন অনুষ্ঠিত হয়েছে। নেংগী মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী জমকালো এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। শাহাজান কবীর শান্ত ও নাজমুল হোসেনের সঞ্চলনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন
কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন

কলারোয়া আলিয়া ফাযিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনাটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জাসদ সভাপতি আনোয়ার হোসেন, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, জিবি কর্মকর্তা আরাফাত হোসেন, অভিভাবক প্রতিনিধি আব্বাসউদ্দীন, সমাজ সেবক বি,জি,মাওলা, আঃ মালেক,বিস্তারিত পড়ুন
কমলাপুরে আজও ঘরমুখো মানুষের ভিড়

ঈদের প্রথমদিন পেরিয়ে গেলেও ভিড় কমেনি ঘরমুখো মানুষের। ছুটি উদযাপনে কেউ একা, কেউ বা সপরিবারে রওনা হচ্ছেন গ্রামের বাড়ির উদ্দেশে। আজ সকালে কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে উপচেপড়া। সকাল থেকেই কমলাপুর স্টেশন মুখর হয়ে ওঠে মানুষের কোলাহলে। এবার ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় অনলাইন মাধ্যমে গত ৭ এপ্রিল থেকে। ওইদিন বিক্রি হয় ১৭ এপ্রিলের টিকিট। এরপর ৮ এপ্রিল ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল ২০বিস্তারিত পড়ুন
নড়াইলের এসপির নির্দেশনায় জনমনে স্বস্তি ফেরাতে বাজার মনিটরিং-এ ডিবি পুলিশ

নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) মোসাঃ সাদিরা খাতুন’র নির্দেশনায় রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্য বৃদ্ধি প্রতিরোধে বাজার মনিটরিং ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর রয়েছে জেলা পুলিশ। এরই অংশ হিসেবে (১৯ এপ্রিল) ডিবি’র পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুল ইসলামের তত্ত্বাবধানে ঈদ-উল-ফিতর উপলক্ষে জনমনে স্বস্তি ফেরাতে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী, রঘুনাথপুর, বারইপাড়া, পুরুলিয়া মোড়সহ বিভিন্ন বাজার মনিটরিং করাসহ উপস্থিত ক্রেতা-বিক্রেতাদের সাথে মতবিনিময় করে ডিবি পুলিশ।
নড়াইলে সাজাপ্রাপ্ত একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি আটক

নড়াইলে সাজাপ্রাপ্ত একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি আটক। নড়াইলে মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি কাওছার মোল্যাকে গ্রেপ্তার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। সে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মধ্যপাড়া গ্রামের মৃত আঃ হক মোল্যার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে (১৯ এপ্রিল) রাতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নড়াইল জেলার পুলিশ সুপারবিস্তারিত পড়ুন
শার্শায় আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থা ঈদ উপহার সামগ্রী বিতরণ

যশোরের শার্শায় গরীব, অসহায় ও দুস্থ্য ১৮০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সকালে উপজেলার নিশ্চিন্তপুর পাঠাগার প্রাঙ্গনে আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থা ও আয়নাল স্টোরের যৌথ উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আলোকিত নিশ্চিন্তপুর সমাজকল্যাণ সংস্থার সংস্থার সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ফয়সাল কাদের, শাহিনুর রহমান ও মেহেদী হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী, আবুবিস্তারিত পড়ুন
ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভারপ্রাপ্ত মেয়রের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের পক্ষ থেকে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় পৌরসভার ৪নং ওয়ার্ডে সুলতানপুর তার নিজস্ব কার্যালয়ের সামনে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ী. লুঙ্গী ও পাঞ্জাবী সেমাই ও চিনি বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে আমের বাম্পার ফলন: আম চাষীদের মুখে হাসি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ছোট-বড় মিলে মোট ৬২৯টি আম বাগানে আমের বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে এ তথ্য জানা যায়, উপজেলায় এবার মোট ৫২৭ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এছাড়াও ছোট-বড় অসংখ্য বাগান ব্যক্তি উদ্যোগে নিজ নিজ আম চাষ করেছেন স্থানীয় বার্গা চাষিরা। ইতিপূর্বে আম চাষ বাজারজাতকরণ ক্যালেন্ডার বিষয়ে উপজেলার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা: বুশরা এর সভাপতিত্বে আম ও বাজারজাত করতে জেলাবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে প্রচন্ড গরমের মধ্যে দফায় দফায় লোডশেডিংঃ দুর্বিষহ জনজীবন

বৈশাখের খরতাপে প্রাণ যায় যায় অবস্থা। সাতক্ষীরার কালিগঞ্জ অঞ্চলের তাপমাত্রার পারদ গত ৯ বছরের রেকর্ড ভেঙ্গে আরও উর্ধ্বমুখি। অস্বস্তিরকর গরমের মধ্যে শুরু হয়েছে দফায় দফায় লোডশেডিং। দুপুর, সন্ধ্যা, গভীর রাত কিংবা ভোর কোনো নিয়মই মানছে না বিদ্যুৎতের লুকোচুরি। প্রচন্ড গরমের মধ্যে দফায় দফায় লোডশেডিংয়ে দুবির্ষহ হয়ে উঠেছে কালীগঞ্জের জনজীবন। এর সঙ্গে যোগ হয়েছে মশার উৎপাত। সব মিলিয়ে সীমাহীন কষ্টের মধ্যে সময় কাটাচ্ছে কালীগঞ্জের মানুষ। সাতক্ষীরার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এলএসডি প্রতিরোধে উঠান বৈঠক ও খামার পরিদর্শন

সাতক্ষীরায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ০৯ এপ্রিল রবিবার দুপুরে সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসের আয়োজনে ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ সচেতনতা মূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা ডা. এ.বি.এম আব্দুর রউফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খামারিদের বিভিন্ন ধরনের পরামর্শ দেন খুনলা বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকতা ডা. মো. লুৎফর রহমান। এ সময় উপস্থিতবিস্তারিত পড়ুন

