বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া শাহীন হত্যা মামলার আসামির গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

সম্প্রতি সাতক্ষীরার কলারোয়ার পাকুড়িয়া গ্রামের ইসলামী এজেন্ট ব্যাংক কে কর্মরত শাহীনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিকে ফাঁসির দাবিতে খোরদো টু দেয়াড়া রাস্তা অবরোধ করে মানব বন্ধন করেছে স্গ্রামবাসীরা।

গতকাল (২৪শেএপ্রিল )সোমবার সকাল ১১ টায় পাকুড়িয়া শয়তানের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও নিয়তের স্বজনেরা খুনি আমিনুরের ফাঁসির দাবিতে বিভিন্ন প্লাকার্ড ফেষ্ঠুনী ও ব্যানার নিয়ে মানববন্ধন করে। তাদের দাবি অবিলম্বে খুনি আমিনুরকে গ্রেফতার করে, বিচার আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য প্রশাসনের কাছে জোরদাবি করেন।

এ সময় ইউনিয়ন চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মানববন্ধনে উপস্থিত হয়ে বিচারের দাবিতে জোর বক্তব্য প্রদান করেন।মানববন্ধনে নিহত পিতা আকবর ও নিহত শাহিনের স্ত্রী মাহফুজা কান্নাজনিত কণ্ঠে বলেন, ‘ওরা আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে নাতিকে এতিম করেছে। এখন আবার আসামির স্বজনরা মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে। মামলার আসামি আমিনুর ও স্ত্রী, বোনসহ স্বজনরা কয়েকদিন আগে আমাদের হুমকি দিয়েছে। এরপরও ওরা নানাভাবে হুমকি দিচ্ছে। এখন আমার বাকি পরিবারের সদস্যরা দের ছেলেকে নিয়ে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি। তাদের কিছু হলে আমি কী নিয়ে বাঁচবো? আমি শুধু আমার ছেলে হত্যার বিচার চাই।

একই ঘটনায় নিহতের মা বলেন সাহিদা বেগম বলেন, রমজান মাসে আমার ছেলের কি দোষ ছিল ওরা আমার ছেলেকে কুপিয়ে মেরেছে। আমরা সকল আসামিদের ফাঁসি চাই।এ বিষয়ে জানতে চাইলে কলারোয়র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য:গত ৪ এপ্রিল প্রয়াত শাহিনের চাচি জাহানার সাথে ঘাতক আমিনুর রহমানের স্ত্রী মাহফুজার হাঁস মুরগির বিরোধ কথা কাটাকাটি হয় । এক পর্যায় মাহফুজার স্বামী আমিনুর শাহানারা কে বেধড়ক মারপিট করতে থাকে। শাহীন দৌড়ে এসে তার চাচিকে বাঁচানোর চেষ্টা করলে শাহীনের উপরে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো দা নিয়ে এসে শাহিনের মাথায় ও পায়ে কোপাতে থাকে । এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে আমিনুর দ্রুত পালিয়ে যায়।

পরে শাহীনকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থান অবনতি হওয়ায় সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়। কিন্তু অবস্থার আরো অবনতি হলে তাকে খুলনা মেডিকেল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল থেকে রিলিজ নিয়ে আত্মীয়ের বাড়িতে যায় শাহীন। পরে বৃহস্পতিবার সকালে আত্মীয়ের বাড়িতে তার মৃত্যু হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব