Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মহান বিজয় দিবসে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ রবিবার সকাল ১০ টায় জেলা লেডিস ক্লাব ও সাতক্ষীরা জেলা মহিলা ক্রিয়া সংস্থার আয়োজনে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা মহিলা ক্রীড়া সংস্থ সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা লেডিস ক্লাবের সভানেত্রী ও জেলা প্রশাসক পত্মী মিসেস জেসমিন নাহার।বিস্তারিত পড়ুন
নড়াইলে ‘প্রেমের ফাঁদে’ ফেলে একাধিকবার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ‘নড়াইলের মেডিল্যাব মেডিকেল সার্ভিসেস’ এ প্যাথলজিস্ট হিসেবে কর্মরত রিপন সরকার (৩০) বিরুদ্ধে। একাধিকবার ধর্ষণে ৩ মাসের গর্ভবতী হয়ে পড়েছে ওই স্কুল ছাত্রী। নাবালিকা স্কুল ছাত্রী গর্ভবতী হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ১০ম শ্রেণির ছাত্রী নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামের বাটুল রায়ের মেয়ে। অভিযোগ রয়েছে একই গ্রামের প্রতিবেশি বখাটে যুবক রিপন সরকার তাকেবিস্তারিত পড়ুন
তালায় নানা উদ্যোগে গ্রীন ম্যানের স্বাধীনতা দিবস উদযাপন

সাতক্ষীরার তালায় নানা উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে যুব সংগঠন গ্রীন ম্যান। রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৮৮ নং মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। প্রতিযোগিতায় বিদ্যলয়টির তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার পাশাপাশি বঙ্গবন্ধুর ভাষণ, দেশাত্মবোধক গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়টির শিক্ষার্থীরা। কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে আল ইকরাম মোড়ল, দ্বিতীয় হয়েছে মেহবুবা ও তৃতীয় হয়েছে নম্রতাবিস্তারিত পড়ুন
তালায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা দিবস পালিত

সাতক্ষীরার তালায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলাবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমপি রবির উদ্যোগে সাতক্ষীরায় ২৬ মার্চ ও ২৮ মার্চের ইফতার মাহফিল বাতিল

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার সিদ্ধান্তে সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে ২৬ মার্চ ও ২৮ মার্চের ইফতার মাহফিল বাতিল করা হয়েছে।
যশোরের শার্শায় স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের কবরে পুষ্পস্তবক অর্পণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ শেখ নূর মোহাম্মদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অফ অনার প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ মার্চ ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯ টার দিকে সীমান্তের কাশিপুরে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ’র কবরে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অফ অনার, আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্যকর্মীরা ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। বিকালে মহান স্বাধীনতা দিবসবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৩’ উৎযাপিত হয়েছে। দিবসটি উৎযাপনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে তোপধ্বনি ও জাতীয পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। উৎসব মুখর পরিবেশে রবিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন। সকাল সাড়ে ৭ টায় বলফিল্ড সংলগ্নবিস্তারিত পড়ুন
মাহে রমজানে কলারোয়ায় মুরারীকাটি মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক অনুদান

কলারোয়ায় দক্ষিন মুরারীকাটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পবিত্র মাহে রমজানের প্রথম দিন মুরারীকাটির কৃতি সন্তান আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকুর পরিবার থেকে ১ (এক) লাখ টাকা অনুদান প্রদান করা হয়। শুক্রবার (২৪ মার্চ) জুম্মার নামজের পূর্বে মসজিদে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচলনা কমিটির সহ সভাপতি কাজী আমিরুল ইসলাম, আলহাজ্ব কাজী অলিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, ওয়ার্ড আ’লীগবিস্তারিত পড়ুন
পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান

আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে “পবিত্র রমজান” মাস। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদীর মূল্য নিয়স্ত্রণে রাখতে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে বাজার নজরদারীর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সূত্র বলছে, সাধারণ মানুষের কথা ভেবে সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। ভোক্তার অধিকার সুরক্ষায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কাজ করছে। ব্যবসায়ী সংগঠন, ব্যবসায়ী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সততার সঙ্গে ব্যবসা পরিচালনারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পক্ষে স্কুল ও মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পক্ষ থেকে সাতক্ষীরা সদর উপজেলার ছাত্র-ছাত্রীদের জন্য খেলাধূলা সামগ্রী ও ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলা চত্বরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা চত্বরে স্কুল/মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। এসময় সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ওবিস্তারিত পড়ুন

