Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় জয়নগর ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশে এএসপি মীর আসাদুজ্জামান

কলারোয়ায় জয়নগর ইউপি’তে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ ) বিকালে ১ নং জয়নগর ইউনিয়নের ধানদিয়া চৌরাস্তা মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়। জয়নগর ইউনিয়ন বিট পুলিশিং’র আয়েজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল মীর আসাদুজ্জামান। বক্তব্যে তিনি, মানব পাচার, নাশকতা, মাদক ব্যবসা, চোরাচালান, জঙ্গীবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার শ্যামনগরে উপকূলে হঠাৎ কালবৈশাখীর তান্ডব ধ্বসে গেছে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি

সাতক্ষীরার শ্যামনগরে আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে কয়েকটি ইউনিয়ন। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই ঝড়ে ধ্বসে গেছে প্রায় দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি। আধপাকা বাড়িগুলোর টিনের চাল উড়ে গেছে। ঝড়ে কেউ হতাহত না হলেও রুহুল কুদ্দুস নামের এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এছাড়া ক্ষয়ক্ষতির সঠিক পরিমান এখনও জানা যায়নি। আকস্মিক আরম্ভ হওয়া এই ঝড়টি সাতক্ষীরা উপকূলের শ্যামনগরের রমজাননগর, কৈখালি ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কয়েকটি গ্রামের ওপর দিয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অর্থ বিতরণ

সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১২টায় সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢেউটিন ও গৃহ-নির্মাণ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষবিস্তারিত পড়ুন
তালায় কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় প্রথম বারের মত উপজেলা পর্যায়ে কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে তালা শিল্পকলা একাডেমিতে তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের আয়োজনে কুরআন তেলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটিতে ক ও খ বিভাগে তালার সকল ইউনিয়নের প্রায় দুইশত ছেলেমেয়ে অংশগ্রহণ করেন। তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উপদেষ্ট সরদার মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ব্র্যাক ওয়াসের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত

ব্র্যাক ওয়াস কর্মসূচির উদ্যোগে সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উদযাপন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় সাতক্ষীরা উপজেলা চত্বরে। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ- জোহরা, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন, সাতক্ষীরা উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, ব্র্যাক এর সাতক্ষীরা জেলা ব্যবস্হাপক আব্দুল ওহাব,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় দুই মাসে ১৬৮টি হারানো মোবাইল ও বিকাশে খোয়া যাওয়া টাকা উদ্ধার

সাতক্ষীরায় দুই মাসে হারানো, চুরি হওয়া মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’র মাধ্যমে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৩ মার্চ বেলা ১২ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল সেটে আনুষ্ঠানিক ভাবে চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে উদ্ধার হওয়া ১৬৮টি মোবাইল ফোন ও নগদ ২ লক্ষ ৩১ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তাতর করেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। এ সময় তিনি বলেন,বিস্তারিত পড়ুন
নড়াইলে সরকারি ল্যাপটপ ও বিপুল পরিমান চোরাই মালামালসহ গ্রেফতার ছয়

নড়াইলে সরকারি ৩৯টি ল্যাপটপসহ বিপুল পরিমান চোরাই মালামালসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার মোছা সাদিরা খাতুন। গত ২৬ জানুয়ারি স্বরসতী পূজাঁর দিন স্কুল বন্ধ থাকায় নড়াইলের লোহাগড়া থানার নলদী ইউনিয়নের বিএসএস মাধ্যমিক বিদ্যালয় এর শেখ রাসেল ডিজিটাল ল্যাবের গ্রিল কেটে সরকারের আইসটি বিভাগ থেকে দেয়া ১৭ টি ল্যাপটপ ও ১৫ চার্জার চুরি হয়ে যায়। এঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন (বিস্তারিত পড়ুন
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরায় কাজী, পুরোহিত, ইমাম ও শিক্ষকদের সাথে প্রশাসনের মতবিনিময়

কোভিড-১৯ এর কারণে বাল্যবিবাহের প্রকোপ বেড়ে যাওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্নারে বৃহস্পতিবার সকালে কাজী, পুরোহিত, ইমাম ও শিক্ষকদের সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহে প্রতিরোধে প্রতিবন্ধকতা কী এবং কীভাবে তা সমাধান করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায়বিস্তারিত পড়ুন
কালিগঞ্জ আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার হল রুমে আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। মাসিক সমন্বয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শেখ নাজমুল আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, কৃষি কর্মকর্তাবিস্তারিত পড়ুন
নড়াইলের সরশপুর এলাকায় মানুষের পারাপারের শেষ ভরসা চিত্রা খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো
নড়াইল সদরের সরশপুর এলাকায় মানুষের পারাপারের শেষ ভরসা চিত্রা খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো। ৫২ বছর ধরে একটি পাকা সেতুর অভাবে যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার চার ইউনিয়নের প্রায় ৪৫ হাজার মানুষ। বর্ষা এলে দুর্ভোগ আরও বাড়ে। ঝড়বৃষ্টিতে বিপজ্জনক হয়ে ওঠে সাঁকো পারাপার। স্থানীয়রা এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। দাবি পূরণ না হওয়ায় স্কুলশিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া কৃষিপণ্য আনা-নেওয়ায়ও পোহাতে হয়বিস্তারিত পড়ুন

