Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া মাদ্রাসা শিক্ষক সমিতির মুজিবর সভাপতি তৌহিদ সাধারণ সম্পাদক মনোনীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি অধ্যক্ষ মুজিবর রহমান এবং সাধারণ সম্পাদক মাওলানা তৌহিদুর রহমান মনোনীত হয়েছেন। ১৯ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয়ে বিগত কমিটির উপস্থিতিতে মেয়াদ শেষে উপজেলা সমবায় কর্মকর্তা নজরুল ইসলামের তত্ত্বাবধানে এ মনোনয়ন প্রদান করা হয়। সর্বসম্মতিক্রমে সভায় হামিদপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমানকে সভাপতি ও কলারোয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক মোঃ তৌহিদুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১২ সদস্য বিশিষ্ট ৩বিস্তারিত পড়ুন
বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আ. ন. ম ফয়জুল হকের সাথে ফকিরহাট উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক আ.ন.ম. ফয়জুল হকের সাথে ফকিরহাট উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সূধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আজিজুল কবির, ফকিরহাট সহকারি কমিশনারবিস্তারিত পড়ুন
ফকিরহাটে সমলয়ে চাষাবাদের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন

ফকিরহাটে সমলয়ে চাষাবাদের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানটি ২০ জানুয়ারী সকাল ১১টায় বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার নবাগত জেলা প্রশাসক আ. ন. ম. ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম,ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফেনসিডিলসহ ২ জন আটক

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১২২ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে আটক করেছে। বুধবার সকাল ৬ টার দিকে কলারোয়ার বহুড়া গ্রামের জনৈক সিদ্দিকের আমবাগানে এই উদ্ধার ও আটকের ঘটনা ঘটে। কলারোয়া থানার ওসি (তদন্ত) জিল্লাল হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহরাব, এমসআই রাকিবুলসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ওই আমবাগান থেকে ১২২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেন। আটককৃত ২ জন হলো উপজেলার সীমান্তবর্তী পূর্ব ভাদিয়ালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুলবিস্তারিত পড়ুন
কলারোয়া পৌর সভার নির্বাচনে
৭,৮,৯ নং ওর্য়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের ভোটের মাঠের চিত্র

আসন ৩০শে জানুয়ারী কলারোয়া পৌর সভার নির্বাচনে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হাওয়া জোরে সোরে বইয়ে চলছে, মেয়র, সাধারণ কাউন্সিলর এর পাশাপাশি প্রচার প্রচারণা দোড় ঝাপে বসে নাই সংরক্ষিত মহিলা কাউন্সিল প্রার্থীরা । সরোজমিনে ঘুরে দেখা যায় কলারোয়া পৌর সভার ৭,৮,৯ নং ওয়ার্ড অথাৎ, মুরারীকাটী দক্ষিন ৭, মুরারীকাটী উত্তর ৮ ও মির্জাপুর ৯ নং মিলে একটি সংরক্ষিত ওয়ার্ডে মোট ৫ জন মহিলা কাউন্সিলর প্রার্থী তারা হলো গত বারের মহিলাবিস্তারিত পড়ুন
নড়াইলে জাহাজ শ্রমিককে হত্যার অভিযোগে আটক দুই

নড়াইলের লোহাগড়ায় আজমল ফারাজি (৩৫) নামে এক বালুর জাহাজ শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে। পুলিশ ও তার পরিবারের সদস্যরা জানায়, আজমল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম এলাকায় নবগঙ্গা নদীতে বালুর জাহাজে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার রাতে আজমলের লাশ তার সহকর্মী শ্রমিক মিল্টন তাদের বাড়িতে নিয়ে আসেন। তখন পরিবারের সদস্যদের মিল্টন জানান, আজমল হৃদরোগে মারাবিস্তারিত পড়ুন
এনইউবিটি খুলনাতে Talent Search-2021 প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা কর্তৃক তৃতীয়বারের মতো Talent Search -21Ó প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও ২০২০ সালের এইচএসসি পাশ শিক্ষার্থীদের নিয়ে মেধাভিত্তিক এই প্রতিযোগিতা শুরু হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে এবারের প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে। বুধবার Ò NUBTK Talent Search-21Ó প্রতিযোগিতার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। এসময় তিনি বলেন জাতিগতভাবে আমাদের শিক্ষার্থীরা মেধাবী,বিস্তারিত পড়ুন
লবনাক্ততা সহনশীল আলুর জাত চাষাবাদ ও সংরক্ষণের উপর কৃষকদের প্রশিক্ষণ

লবনাক্ততা সহনশীল আলুর জাত চাষাবাদ ও সংরক্ষণের উপর কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার সকালে খুলনা পাইকগাছায় উপজেলায় রাড়–লি বরানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে প্রদীপন ও আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র বাস্তবায়নে ও জার্মান সরকারে অর্থায়নে ৭৮ জন কৃষকের মাঝে প্রশিক্ষণ দেওয়া হয়। চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন সিআইপি ড.শফিউর রহমান, কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকতা দেবদাস রায়,প্রদীপনের প্রজেক্ট অফিসার কৃষিবিদ দুর্গাপদ সরকার,মাঠ সহায়তাকারি মনির হোসেন। এ সময়বিস্তারিত পড়ুন
অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

চাচাতো ভাই কর্তৃক অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে চক্রান্ত করে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কান্না জড়িত কণ্ঠে এ দাবি জানান সন্তান হারা মাতা সাতক্ষরার আশাশুনির বড়দূর্গাপুরের মৃত মিন্টু মোড়লের স্ত্রী বৃদ্ধা খাদিজা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার কন্যা মারিয়া ও ছেলে মুরাদের জন্মের কয়েকবছর পর আমার স্বামী আনুমানিক ২৫/৩০ বছর পূর্বে মারা যান। সে সময় দুই সন্তানের মুখের দিকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে গাঁজা ও ইলিশ মাছ উদ্ধার

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ৩ কেজি গাঁজা ও ১২ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )সদস্যরা। বুধবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে নায়েক সুবেদার আঃ ছবুরের নেতৃত্বে টহলরত অবস্থায় তলুইগাছা সীমান্তের চারাবাড়ি সোনাই নদীর পাশ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। অন্যদিকে সাতক্ষীরা সদরের বাঁশদহ ইউনিয়নের গড়িয়াডাঙ্গা ব্রিজের পাশ থেকে, দুপুর দেড়টার দিকে ১২ কেজি ইলিশবিস্তারিত পড়ুন

