মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তালায় প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ

তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের পাঠক ফোরামের পক্ষ থেকে প্রতিবন্ধী শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধী ৫শতাধিক শিশুদের মাঝে উক্ত কম্বল বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২০ জানুয়ারী) বিকালে উপজেলার খলিলনগর এলাকার প্রতিবন্ধী শিশুদের মাঝে উক্ত কম্বল বিতরণ করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের পাঠক ফোরামের মোঃ আফজাল হোসেন, মোঃ মুন্না রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

তালায় সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সাতক্ষীরা তালায় দক্ষিণ-পশ্চিম উপকূলবর্তী অঞ্চলের দুর্যোগপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরকারের ভূমিকা ও পুনর্বাসন কর্মসূচী নিয়ে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বুধবার (২০ জানুয়ারী) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে “দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে বর্ধিত মানবিক সহায়তা প্রদান” প্রকল্পের আওতায় বে-সরকারী সংস্থা ও কারিতাসের উদ্যোগে এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ, ইউকেএইড, এফসিডিও এর সহযোগিতায় ওরিয়েন্টেশনে স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। অধ্যাপক হাসেম আলী ফকিরের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে সাংবাদিকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরোবিস্তারিত পড়ুন

অভিনব কায়দায় শিশু চুরি বাগআঁচড়ায়

যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বুধবার সকাল ১০ টায় অভিনব কায়দায় ২৫ দিন বয়সের তাসিন নামের একটি শিশু সন্তান চুরি হয়েছে। তাসিন শার্শার রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তাসিনের দাদি রাবেয়া খাতুন জানান।তাসিন পেটে থাকতে এক মহিলা তাদের বাড়ী এসে এনজিওর কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তাদেরকে মাতৃত্ব কালীন টাকা দেয়ার প্রলোভন দেখায়। এর পর আরো একদিন সে আসে। এবং সর্বশেষ বুধবার সকালে সে তাসিনদের বাড়ীতে টাকা দেয়ার কথা বলে তাসিনেরবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভা নির্বাচনে লড়ছেন তৃতীয় লিঙ্গের দিথি বেগম

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতায় নেমেছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া ) প্রার্থী দিথী বেগম।আগামী ৩০ জানুয়ারী ভোটকে সামনে রেখে তিনি নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। প্রচার-প্রচারণায়ও অন্য প্রার্থীর চেয়ে পিছিয়ে নেই। প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন। তৃতীয় লিঙ্গের প্রার্থী হওয়ায় তাকে নিয়ে সাতক্ষীরায় জেলা ব্যাপী বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলারোয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সংরক্ষিত এলাকায় মোট ৭৫০০ ভোটার সংখ্যাবিস্তারিত পড়ুন

চারটি হাসপাতালে দেয়া হবে করোনা টিকা

ঢাকার চারটি হাসপাতালে প্রথম দফায় করোনাভাইরাসের টিকা দেয়া হবে। টিকার কার্যক্রম শুরু হবে ঢাকার কুর্মিটোলা হাসপাতাল থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল মান্নান একটি সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। এরপরে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হবে। এরপর একযোগে সারা দেশে টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান। মি. মান্নান জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারত থেকেবিস্তারিত পড়ুন

শিগগিরই ভ্যাকসিন প্রদান শুরু: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতোমধ্যে তিন কোটি ডোজ করোনা ভ্যাকসিন সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হবে। আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সাংসদ কাজিম উদ্দিন আহম্মেদের (ময়মনসিংহ-১১) প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকারের সময়পোযোগী এ সকল দিক নির্দেশনা, উদ্যোগ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ফলে দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অপেক্ষাকৃত কম। এর আগে, সকালে স্পিকার ড. শিরীনবিস্তারিত পড়ুন

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কুকুরগুলো আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। সাভার ক্যান্টনমেন্ট থেকে আসা মেজর মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে আনার পরে মঙ্গলবার বিকালে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ৫টি কুকুর উপহার দিলো ভারতীয় সেনাবাহিনী

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে শুভেচ্ছা উপহার হিসেবে ৫টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার সময় ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কুকুরগুলো আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। সাভার ক্যান্টনমেন্ট থেকে আসা মেজর মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। সেখান থেকে পেট্রাপোল বিএসএফ ক্যাম্পে আনার পরে মঙ্গলবার বিকালে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীরবিস্তারিত পড়ুন

পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশে সংসদে বিল উত্থাপন

করোনাভাইরাস মহামারির কারণে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমান ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, কারিগরি ও মাদ্রাসার বোর্ড এর সংশোধিত আইন-২০২১ সংসদে উত্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় সংসদে সংশোধিত আইনটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর আগে গত সোমবার (১১ জানুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই আইনের অনুমোদন দেওয়া হয়। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে তিনটি পৃথক বিল উত্থাপন করেন শিক্ষামন্ত্রী। তবে এ বিলেরবিস্তারিত পড়ুন

রোহিঙ্গারা তাদের ভুল বুঝতে পেরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচর নিয়ে রোহিঙ্গাদের ভুল ভেঙ্গেছে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘ভাসানচর নিয়ে রোহিঙ্গারা তাদের ভুল বুঝতে পেরেছে। আমরা মনে করছি এখানে অবস্থানরত রোহিঙ্গারা শান্তিপূর্ণ পরিবেশে স্বস্তিবোধ করছে। তাই তারা দলে দলে এখানে আসতে শুরু করবে।’ আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর ১০তম হিসেবে ভাসানচর থানার উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘রোহিঙ্গারা তাদের জন্মভূমিতে ফিরে যাবে কিন্তু ভাসানচর থাকবে। ভবিষ্যতে সম্ভাবনাময় জায়গা হিসেবে গড়ে উঠবেবিস্তারিত পড়ুন