Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ফকিরহাটে আকিজ সিমেন্ট কোং লিঃ এর উদ্যোগ নির্মান বন্ধুদের নিয়ে মত বিনিময় সভা

ফকিরহাটে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের নিজস্ব প্রতিষ্ঠানে আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড এর উদ্যোগে নির্মান বন্ধুদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় আকিজ সিমেন্টের গুনাগুন যেমন কংক্রিটের আর্দ্রতাজনিত ক্ষয় প্রতিরোধ করে এর সূক্ষ্ম আয়রন স্ল্যাগ পোর্টল্যান্ড সিমেন্টের ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে রডের চারপাশে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেট জেল তৈরি করে যা পানি, বাতাস ও বিভিন্ন লবণের যৌগ থেকে কংক্রিটকে সুরক্ষিত রাখে। সূক্ষ্ম আয়রন স্ল্যাগ কংক্রিটের শক্তি বৃদ্ধি করে সে বিষয়ে আলোচনা করেন। সভায় উপস্থিতবিস্তারিত পড়ুন
ফকিরহাটে ‘আমার বয়োঃসন্ধিকাল’ শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ফকিরহাটের বেতাগায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী মংঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওরিয়েন্টেশনটি অনুষ্ঠিত হয়। ফকিরহাট উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় জাইকার সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা কমিটি। আমার বয়োঃসন্ধিকাল শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষাবিস্তারিত পড়ুন
আরো খবর....
দেবহাটায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস

দেবহাটায় রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেবহাটা ব্লাকের সুশীলগার্থী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতু মির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমান, ইউপি সদস্য আজগর আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার শাহজান আলী, উপ-সহকারী কৃষি অফিসার আফজালবিস্তারিত পড়ুন
পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

দেবহাটার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় এ ন্যাপকিন বিতরণ করা হয়। উপস্থিত থেকে ন্যাপকিন বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় ১০০জন ছাত্রীকে স্যনিটারি ন্যাপকিন প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কিশোরীদের যৌন হয়রানি, স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিনবিস্তারিত পড়ুন
পৌর নির্বাচনে বিএনপির বিজয়ী প্রার্থীদের অভিনন্দন: তথ্যমন্ত্রী

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, অনেক পৌরসভায় বিএনপির প্রার্থীরাও জয়লাভ করেছেন, তাদের অভিনন্দন জানাই। সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভারতের তুলনায় আমাদের দেশের স্থানীয় নির্বাচন অনেক শান্তিপূর্ণ হয়েছে, সহিংসতাও অনেক কম হয়েছে। পৌর নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য নিজেদের দুর্বলতা ঢাকার জন্য, মুখ রক্ষার জন্য। এসময় বসুরহাট পৌরসভা নির্বাচনে জয়ী সেতুমন্ত্রীরবিস্তারিত পড়ুন
স্বামীজী এক রেলস্টেশনে!!

স্বামীজী রাজস্থানের এক রেলস্টেশনে আছেন। সারাদিন তাঁর কাছে লোক আসছে। নানা প্রশ্ন তাদের। স্বামীজী সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। লোক আসার শেষ নেই, স্বামীজীরও ধর্মপ্রসঙ্গের বিরাম নেই। এত লোক আসছে কেউ কিন্তু একবারও খোঁজ করছে না স্বামীজীর খাওয়া হয়েছে কিনা। এই ভাবে পর পর তিনদিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজী ধর্মপ্রসঙ্গ করে চলেছেন। জল পর্যন্ত খেতে পারেননি। তৃতীয়দিন রাত্রে সবাই চলে যাবার পর একটি গরীব লোক এসে তাঁকে জিঞ্জাসা করল, মহারাজ, আপনি তিনদিনবিস্তারিত পড়ুন
বেনাপোলে মুক্তিযোদ্ধা কাওছার আশীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

যশোরের বেনাপোলে বীর মুক্তিযোদ্ধা কওছার আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল গভীর রাতে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। সোমবার সকাল ১১ টায় বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে। নিহতের কফিনে ছালাম প্রদর্শন করেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডোল, বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান। এসময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলমসহ বিভিন্ন শ্রেনীবিস্তারিত পড়ুন
বছরের প্রথম অধিবেশন আজ, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন বসছে আজ। অধিবেশনকে শীতকালীন অধিবেশনও বলা হয়। এদিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে বছরের প্রথম অধিবেশনে শুরু হবে। রীতি অনুযায়ী অধিবেশনের প্রথম কার্যদিবসে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। করোনাকালীন পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই অধিবেশনেও পূর্বের তিনটি অধিবেশনের মতো আরোপ করা হয়েছে কঠোর স্বাস্থ্যবিধি। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টায় বসবে একাদশ জাতীয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশন। এরবিস্তারিত পড়ুন
বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ২০০ মিটার সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় পুলিশ। অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারে নেমে আসামের করিমগঞ্জ জেলার বালিয়া এলাকায় এ সুড়ঙ্গের খোঁজ পাওয়া গেছে বলে দাবি করেছে কলকাতাভিত্তিক আনন্দবাজার পত্রিকার। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, সুড়ঙ্গপথটি এপারে ভারতের আসাম রাজ্য আর অন্য পাড়ে বাংলাদেশের সিলেট জেলাকে যুক্ত করেছে। করিমগঞ্জ জেলা পুলিশের সূত্র ব্যবহার করে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, পাচার, অপহরণসহ আন্তর্জাতিক চোরাচালানের কাজে এই সুড়ঙ্গটি ব্যবহার হয়। প্রতিবেদনে বলা হয়, গত রোববারবিস্তারিত পড়ুন
আরো খবর....
ফকিরহাটে মায়ের দোয়া টেলিকমে স্মার্টফোন জোন এর শুভ উদ্বোধন

ফকিরহাট ডাকবাংলা মোড়ে মায়ের দোয়া টেলিকমে স্মার্টফোন জোন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি রবিবার দুপুরে প্রতিষ্ঠানের এমডি সোহেল আরমান ও শেখ এনামুল কবির আয়োজনে শুভ উদ্বোধন করেন ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু। এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের টেরিটরি ম্যানেজার ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক খান রুবেল হোসেন, ফকিরহাট প্রেসক্লাবের সহ- সভাপতি শেখ আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ শেখ সৈয়দ আলী, সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।বিস্তারিত পড়ুন

