Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এখন বাংলাদেশেই চাষ হচ্ছে পবিত্র কোরআনে বর্ণিত ত্বীন ফল

পবিত্র কোরআনে আত ত্বীন সূরায় বর্ণিত মরুভূমির মিষ্টি ফল ত্বীন এখন গাজীপুরে চাষ হচ্ছে । জেলার শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে মডার্ণ এগ্রো ফার্ম এন্ড নিউট্রিশন নামের ফার্ম-এ ত্বীন ফলের চাষ করছে। এটি আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় বাগান দাবি কর্তৃপক্ষের। এখান থেকে দেশের বিভিন্ন জেলায় ত্বীন ফল ও চারা বিক্রি হচ্ছে। দিনদিন চাহিদা বাড়ার কারণে ফার্ম কর্তৃপক্ষ ফার্মটির সম্প্রসারণ করে এ ফল গাছের চারা উৎপাদন বৃদ্ধিতে কাজ করছেন।আর এই ত্বীনবিস্তারিত পড়ুন
মার্কিন নির্বাচনের সর্বশেষ ফলাফল: বাইডেন ৩০৬, ট্রাম্প ২৩২

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সব অঙ্গরাজ্যের ফল ঘোষণা করেছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে ঘোষিত এই ফলাফলে দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থানকে সুসংহত করেছেন। অন্যদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট। খবর বিবিসির। এটি হচ্ছে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক উল্টো ফলাফল। ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে তারবিস্তারিত পড়ুন
ফকিরহাটের সাতশৈয়া স্কুল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফকিরহাটে গ্রামীন ফুটবল চ্যাম্পিয়ন্সশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার সাতশৈয়া পল্লীমঙ্গল সমিতির মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় গোপালগঞ্জকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বালিয়াডাংগা স্পোর্টিং ক্লাব। মাসব্যাপী অনুষ্ঠিত ওই চ্যাম্পিয়ন্সশীপের ফাইনালে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন ফকিরহাট মডেল থানার ওসি আবু সাঈদ আনাম মো খায়রুল আনাম।পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন পল্লীমঙ্গল সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম।এ সময় ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা,ইউপি চেয়ারম্যান খান শামীমবিস্তারিত পড়ুন
ফকিরহাটে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দ্যা ফাইটিং স্কুলের উদ্বোধন

বাগেরহাটের ফকিরহাটে সোনাখালি নিয়তির মাঠে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টার দ্যা ফাইটিং স্কুল এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল এর উপস্থিতিতে ওই ফাইটিং স্কুলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফাইটার স্কুলের পরিচালক মোঃ আরিফ সরদার এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিসলু। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন শেখ কামরুজ্জামানবিস্তারিত পড়ুন
অবশেষে বাইডেনকে অভিনন্দন জানাল চীন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে চীনের কাছ থেকে অভিনন্দন বার্তা পেলেন ডেমোক্র্যাট জো বাইডেন।শুক্রবার চীন বাইডেনের পাশাপাশি নতুন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এদিন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “আমরা আমেরিকার জনগণের পছন্দকে সম্মান জানাই।জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি।” একইসঙ্গে বেইজিংয়ের আগের অবস্থানও আবার তুলে ধরে ওয়াং বলেন, “আমরা জানি নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের আইন এবং প্রক্রিয়া অনুযায়ীই নির্ধারিত হবে।” যুক্তরাষ্ট্রেবিস্তারিত পড়ুন
মিয়ানমারে সংখ্যাগরিষ্ঠতা পেল সু চির দল, ঐক্য সরকারের প্রতিশ্রুতি

মিয়ানমারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নতুন সরকার গঠনের জন্য যথেষ্ট পার্লামেন্টারি আসন নিশ্চিত করেছে।বিবিসি জানায়, সর্বশেষ নির্বাচনী ফলে নেত্রী অং সান সু চি’র দল এনএলডি ৩৪৬ আসনে জয় পেয়েছে; যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩২২ আসনের চেয়ে বেশি। এই বিপুল ভোট জয়ের পর শুক্রবার জাতীয় ঐক্য সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। এনএলডি’র মুখপাত্র মনিওয়া অং শিন বলেছেন, সু চির নেতৃত্বে এখনও মানুষের আস্থা আছে তা-ই দেখিয়েবিস্তারিত পড়ুন
দেশে করোনায় আরো ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ১৫৯ জনে। একই সময়ে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৭৬৭ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৮ হাজার ৯৬৫ জনে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার দেবহাটায় নৌকার মনোনয়ন পেলেন আ.লীগ সভাপতি মুজিবর রহমান

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের আসন্ন উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের টানা দুই বারের নির্বাচিত সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরষদের বর্তমান চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবীদ আলহাজ্ব মুজিবর রহমান। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সরকারি বাসভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডেরবিস্তারিত পড়ুন
ভারতে পাচার হওয়া ৩০ জনকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে হস্তান্তর

বিভিন্ন সময় ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের হওয়া শিশুসহ ৩০ বাংলাদেশী নারী-পুরুষকে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। ভারতে নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনারের সহযোগীতায় এরা দেশে ফেরার সুযোগ পায়। শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৫ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা বাংলাদেশিদের চাপাইনবাবঞ্জ, কক্সবাজার, মাগুরা, খুলনাসহ বিভিন্নজেলার বাসিন্দা। ফেরত আসাদের বেনাপোল থেকে যশোর রাইটস এর পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, আমরা ওবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের হানুয়ার গ্রামে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

রাজগঞ্জের হানুয়ার পশ্চিমপাড়া ও পূর্বপাড়া হা-ডু-ডু টুর্নামেন্ট প্রতিযোগিতায় পশ্চিমপাড়া হা-ডু-ডু একাদশকে ৫-২ গোলে হারিয়ে পূর্বপাড়া হা-ডু-ডু একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। উক্ত হা-ডু-ডু খেলা শেষে মাস্টার আবু মুছা মোড়লের সভাপতিত্বে বিজয়ী হানুয়ার পর্বপাড়া হা-ডু-ডু একাদশের অধিনায়ক আব্দুল হাকিমের হাতে প্রথম পুরুস্কার একটি কাপ তুলে দেওয়া হয়। শুক্রবার বিকালে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার বাগপাড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে হানুয়ার বাগ মোড় জামে মসজিদ মাঠে ঐতিহ্যবাহী গ্রাম-বাংলার জনপ্রিয় হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়। খেলারবিস্তারিত পড়ুন

