Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে কুলিয়ার নব-গঠিত কমিটির ফুলের শুভেচ্ছা

দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ সকল নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দরা। শুক্রবার বিকাল ৪টায় দেবহাটা প্রেসক্লাব হলরুমে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নব-গঠিত কমিটির সভাপতি রমজান মোড়ল, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দরা দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দদের ফুলের শুভেচ্ছা জানান। পরবর্তীতে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দদের মিষ্টি মুখ করানো হয়। এসময় দেবহাটাবিস্তারিত পড়ুন
দেবহাটায় বালু বোঝাই ট্রাকে পিষ্ট হয়ে পা হারালেন ব্যবসায়ী

সাতক্ষীরার দেবহাটায় বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোজাফফর হোসেন খোকন (৪২) নামের এক মুদি ব্যবসায়ীর ডান পা শরীর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এবং বাম পা টিও ভেঙে গেছে। দূর্ঘটনার শিকার মোজাফফর হোসেন খোকন দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের মৃত এলগাহার গাজীর ছেলে ও স্থানীয় মুদি দোকানদার। বর্তমানে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বনবিবি বটতলার কাছাকাছি রেফারী মিজানের বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার সময় মোজাফফরবিস্তারিত পড়ুন
বাটকেখালীতে শ্মশানের জমি উদ্ধারের দাবিতে ভূমিহীন সভা অনুষ্ঠিত

বাটকেখালীতে শ্মশানের জমি উদ্ধারের দাবিতে ভূমিহীন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর ৫ নং ওয়ার্ড ভূমিহীন সমিতির আয়োজনে বাটকেখালী সার্বজনীন গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মন্দিরের উপদেষ্টা মিন্টু সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা রঘুনাথ খাঁ। জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সহ-সভাপতি শিহাবউদ্দীন, সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক মুনসুরবিস্তারিত পড়ুন
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি আগামীকাল যবিপ্রবিতে আসচ্ছেন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে তাঁর ক্যাম্পাসে পৌঁছানোর কথা রয়েছে। এ সময় তিনি দেশের দ্বিতীয় বৃহৎ যবিপ্রবির শেখ রাসেল জিমনেসিয়াম উদ্বোধন করবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার দুপর ১২টার দিকে শিক্ষামন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানাবেন উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা। পরে ক্যাম্পাসের গিয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে শেখ রাসেল জিমনেশিয়াম উদ্বোধন এবং পরিদর্শন করবেন তিনি।বিস্তারিত পড়ুন
যবিপ্রবিতে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ফ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চাকরি প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ফ্রি ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪ ও ১৫ নভেম্বর “জব ফর ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশ” শিরোনামে ওয়েবিনারটির আয়োজন করছে যবিপ্রবির শিল্প উৎপাদন ও প্রকৌশল (আইপিই) বিভাগ । ১৪ ও ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১০ টার সেশনে ১৪ তারিখ আলোচ্য বিষয় ’গভমেন্ট জবস ফর ইঞ্জিনিয়ার্র্স”। স্পিকার হিসেবে থাকবেন মোটিভেশনাল স্পিকার সুশান্ত পাল, প্রকৌশলী মশিউর রহমান (পিজিসিবি) প্রকৌশলী ইয়ামিন আলী (নিউক্লিয়ারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার দৌলতপুর দক্ষিণ পাড়া সিদ্দিকীয়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দৌলতপুর দক্ষিণ পাড়া সিদ্দিকীয়া জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার ০৬ নং ওয়ার্ডে দৌলতপুর এলাকায় দৌলতপুর দক্ষিণ পাড়া সিদ্দিকীয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. ফারুখ আহমেদ’র সভাপতিত্বে কড়াই থেকে বেজে নির্মাণ সামগ্রী ঢেলে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ০৬ নং ওয়ার্ডের ইসলামপুরে ফ্লাড সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরা পৌরসভার ০৬ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকায় ফ্লাড সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ০৯টায় ইসলামপুর ০২ মাঝেরপাড়া সড়কে পৌরসভার ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ফ্লাড সলিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে ৪ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে ০৬ নং ওয়ার্ডে বাজুয়ারডাঙ্গী পাকা রাস্তার মোড় হতে ইসলামপুর ০২ নং মসজিদবিস্তারিত পড়ুন
সর্ব মহলে প্রশংসিত, চৌকস এসপি ফরিদ উদ্দিন

দেশে যখন প্রাণঘাতী করােনাভাইরাসের মহামারি দেখা দেয় ঠিক তখনই একটি নাম ছড়িয়ে যায় সামাজিক যােগাযােগ মাধ্যমে। ফেসবুক, ইউটিউব বা টুইটার যেখানেই চােখ পড়ে এই নামের পেছনে শুধু প্রশংসা আর প্রশংসা।কেউ বলেন মানবতার ফেরিওয়ালা, কেউ বলেন অসহায় মানুষের আস্তাস্থল আবার কেউ বলেন, অপরাধীদের মুর্তিমান আতঙ্ক। আর সেই ব্যক্তিটি হলেন মােহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম; যিনি সিলেট জেলা পুলিশ সুপার (এসপি)। ঢাকা মেট্রােপলিটন পুলিশ (ডিএমপি) থেকে সিলেট জেলায় যােগদানের পর থেকে সকল মহলই তারবিস্তারিত পড়ুন
করোনায় নার্সিং ইনসট্রাক্টর আমিনা খাতুনের মৃত্যু

এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের আরেক নার্সিং ইনসট্রাক্টরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় নার্সিং ইনসট্রাক্টর আমিনা খাতুন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজীউন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ তাজমিন আরা হেনা। এ নিয়ে করোনায় আক্রান্ত নার্সের সংখ্যা গিয়ে দাড়ালো ১৫ জন। গত ৩ নভেম্বর একই ইনস্টিটিউটের নার্সিং ইনসট্রাক্টর রহিমা খাতুন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। আজ ১২ নভেম্বর মধ্যরাতে দিনাজপুরবিস্তারিত পড়ুন
নারীর পেটের ভেতর ইয়াবার প্যাকেট

পটুয়াখালীতে পেটের ভেতরে ইয়াবার চালান পাচারকালে লিপি আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সেতুর টোলপ্লাজা থেকে ওই নারীকে আটক করা হয়। পরে শহরের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্স-রে করা হলে পেটের ভেতরে একাধিক প্যাকেট ইয়াবাসদৃশ বস্তু বহনের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। অভিযান পরিচালনাকালে ওই নারীর কাছ থেকে গণমাধ্যমের একটি পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।বিস্তারিত পড়ুন

