শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মনোনিত

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে এক সভা তাঁর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় দীর্ঘদিন পদশূন্য থাকায় সর্বম্মতিক্রমে বিশিষ্ট ক্রীড়াবিদ সাবেক ফুটবলার ও আন্তঃ ইউনয়িন ফুটবল র্টুনামন্টেরে সফল পরচিালক অধ্যক্ষ এনামুল ইসলামকে তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনিত করা হয়। একই সাথে প্রধান শিক্ষক হোসনে আরা খানম, সহকারি শিক্ষক মাহফুজুর রহমান, মো: ময়নুল ইসলাম, শেখ নজরুল ইসলাম, সৈয়দ তরিকুল ইসলাম ও মোঃ আসাদুল ইসলামকে ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী আমিনুল হক আফরার মৃত্যুতে পদটি শুন্য ছিল।

এদিকে, অধ্যক্ষ এনামুল ইসলাম তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনোনিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, শাহাদাৎ হোসেন, আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, এসএম লিয়াকত হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, খলিলুর রহমান লিথু, অর্জুন বিশ্বাস, মোঃ নূর ইসলাম,ফিরোজা রহমান শিমু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, কাজী লিয়াকত হোসেন, কামরুজ্জামান মিঠু, সুমন রায় গনেশ, মোঃ তাজমুল ইসলাম, এস,কে রায়হান প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা