মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনাস্থা প্রস্তাবের বিতর্ক: মোদির ‘শেষ বলে ছক্কা’ ঠেকাতে রাহুলের ‘দুসরা’

শেষ মুহূর্তে রণনীতি বদল। মঙ্গলবার (৮ আগস্ট) সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ছক্কা হাঁকানোর’ হুমকিকে তুড়ি মেরে রাজনীতির পিচে ‘দুসরা’ ছাড়ল বিরোধী দল কংগ্রেস।

বহুদিন পর যেন ‘ক্যাপ্টেন’কে মাঠে ফিরে পেয়ে চনমনে হয়ে উঠেছে ভারতের প্রাচীনতম দল কংগ্রেস, সঙ্গে আছে নতুন জোট ‘ইন্ডিয়া’। মঙ্গলবার লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিতর্কের শুরুতেই বিজেপি নেতাদের চমকে দিয়ে রাহুল গান্ধীর পরিবর্তে দলীয় এমপি গৌরব গগৈ আলোচনায় অংশ নেন। তা নিয়ে হইচই শুরু করেন বিজেপির সদস্যরা।

গুঞ্জন ছিল, অনাস্থা আলোচনার শুরু করবেন সদ্য সংসদ সদস্য পদ ফিরে পাওয়া রাহুল। সেই মতো রাহুলের ঢাল হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং একসময়ের গান্ধী পরিবারের ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বক্তার তালিকায় রেখেছে বিজেপি।

কিন্তু এদিন আচমকাই রাহুলের বদলি হিসেবে গগৈ ভাষণ দিতে ওঠেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, প্রথমদিনই আলোচনায় রাহুলকে ময়দানে নামালে হট্টগোল করে পুরো ব্যাপারটা ভেস্তে দিতে পারে বিজেপি। তাই সরকারপক্ষের তাবড় নেতাদের বক্তব্যের শেষে গুগলি ছাড়তে মাঠে নামতে পারেন কংগ্রেসের সাবেক সভাপতি। সে কারণে মোদির ছক্কা মারার কটাক্ষের একটু রয়েসয়ে জবাব দিতে প্রস্তুত হচ্ছেন সোনিয়া-পুত্র।

অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কের আগেই এদিন সকালে বিজেপি সংসদীয় দলের বৈঠক হয়। সেখানে উপস্থিত সাংসদদের নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা শেষ বলে ছক্কা মারব। অনাস্থা প্রস্তাব নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।’

মোদি আরও বলেন, ‘ইন্ডিয়া জোট যে অনাস্থা এনেছে, সেটা ওদের একটা কর্মসূচি। কিন্তু এটাই আমাদের কাছে একটা সুযোগ, আর সেই সুযোগকে কাজে লাগাতে চায় বিজেপি। দেশকে দুর্নীতিমুক্ত ও পরিবারবাদী রাজনীতি থেকে মুক্ত করার যে স্লোগান এনডিএ নিয়েছে, তা থেকে আমরা সরব না। বিরোধীদের জোট পারস্পরিক অবিশ্বাসে জর্জরিত।’

সূত্র: কলকাতা টিভি

একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

  • ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ
  • হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?
  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল