বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনাস্থা, বিদেশি ষড়যন্ত্রের গোপন চিঠি আর জীবনের ঝুঁকিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

অনাস্থা ভোটে গদি হারানোর ভয়, তার মাঝেই বিদেশি ষড়যন্ত্রের গোপন চিঠি নিয়ে পটভূমিতে হাজির পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সবমিলিয়ে বিশ্ব রাজনীতিতে ইমরানের প্রধানমন্ত্রী থাকা না থাকা নিয়ে চলছে নানা আলোচনা। তার মাঝেই ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ফয়সাল ভাওদা দাবি করেছে, ইমরান মারাত্মক জীবনের ঝুঁকিতে আছেন।

দেশটির জাতীয় পরিষদে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ওপর আগামী ৩ এপ্রিল ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। জিও টিভির সবশেষ প্রতিবেদন অনুযায়ী, বড় ব্যবধানে অনাস্থা ভোটে হেরে যেতে পারেন ইমরান।

সেই মুহূর্তে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে ভাওদা বলেন, ‘আমি বারবার তাকে জনসভায় ভাষণ দেওয়ার সময় বুলেট প্রুফ গ্লাস ব্যবহার করতে বলেছি। তবে প্রধানমন্ত্রী বলেছেন, মরন যখন আসবে তখনই তিনি মারা যাবেন।’
ভাওদার দাবি, ইমরানকে গুপ্তহত্যা করার প্লট এরই মধ্যে করা হয়ে গেছে। তিনি আরও বলেছেন, কেবল একটা চিঠি নয় আরও বহু এমন চিঠিতে ইমরানকে হুমকি দেওয়া হয়েছে।

‘দুই দফা বৈঠক, সেনাবাহিনী ইমরানকে পদত্যাগ করতে বলেনি’

ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ থেকে জোট সঙ্গী মুত্তাহিদা কওম মুভমেন্ট সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই ইমরান খানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানিয়েছিলে, ইমরান খান পাকিস্তান সেনাবাহিনীর নেতাদের সাথে দুইবার সাক্ষাৎ করেছেন।

দেশের নিরাপত্তার বিষয়টি সেনাবাহিনী নিশ্চিত করে ফাওয়াদ বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান সেনা নেতাদের সাথে দুইবার সাক্ষাৎ করেছেন। কেউ তাকে একবারও পদত্যাগ করতে বলেনি, আর ইমরানেরও পদত্যাগ করার পরিকল্পনা নেই।’

আর গোপন চিঠি সম্পর্কে ফাওয়াদ বলেছেন, এরকম হুমকি যেকোনো স্বাধীন দেশের জন্য অগ্রহণযোগ্য। তিনি বলেন, ‘ইমরান খান পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে যাবেন। ক্যামেরা সেশনে আমরা পার্লামেন্টে চিঠিটি উপস্থাপন করবো। আমরা বিরোধীদের সাথেও চিঠিটি শেয়ার করতে পারি।’
বুধবার ইসলামাবাদে এক অনুষ্ঠানে ইমরান খানও বলেছিলেন, বিদেশ থেকে ফোনে পাকিস্তান নিয়ন্ত্রণ করা একদল মানুষ তাকে সরানোর ষড়যন্ত্র করছে।

সূত্র: জিও

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা