রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনিয়মের অভিযোগ: পুনরায় ভোট গণনার দাবি কলারোয়ার জালালাবাদের পরাজিত মেম্বার প্রার্থীর

এজেন্টদের বাহির করে দেয়া, ভোট কাস্টের সংখ্যা না জানানো, নিজের পাওয়া ভোটের সংখ্যা না জানানো ও রেজাল্টসিট না দেয়ার অভিযোগ করেছেন সদ্যসমাপ্ত কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩নং ওয়ার্ডের ফুটবল মার্কার পরাজিত মেম্বার প্রার্থী আরিজুল ইসলাম। তিনি অনিয়মের কারণে সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ফলাফল স্থগিত কিংবা পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন।

বুধবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই অভিযোগ ও দাবি জানান।

লিখিত বক্তব্যে আরিজুল ইসলাম বলেন, ‘গত ২০ সেপ্টেম্বর ২নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড গায়ের পুকুর ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে ভোট গ্রহনের সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে ভোট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সেখানে বুথ সংখ্যা ছিলো ৪টি। ভোট চলাকালে ৩ ঘন্টা পর কেন্দ্রে ব্যালট নাই বলে ভোটারদের ফেরত দেয়া হয় এবং ১ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় আবার ভোট চালু করে। নির্বাচন শেষ পর্যায়ে সহকারী সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারের সহযোগীতায় উক্ত কেন্দ্রে থাকা আমার এজেন্টদেরকে বাহির করে দেয়। সেখানে মোট ভোটার ছিল ১৬৬৪ জন। রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু দু:খের বিষয় কতগুলো ভোট কাস্ট হলো এবং আমি কয়টি ভোট পেলাম তা রেজাল্টসিট আমাকে দেন নাই। এমতাবস্থায় উক্ত অনিয়মের কারণে আইনগত ব্যবস্থা গ্রহণসহ সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ফলাফল স্থগিত কিংবা পুনরায় ভোট গণনা করা প্রয়োজন।’

এঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘সরেজমিনে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সাতক্ষীরা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছি।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত