শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবতরণের সঙ্গে সঙ্গে ২ সন্তানকে রেখেই বিমানের ডানায় চলে যায় নারী, অতঃপর… (ভিডিও)

ইউক্রনের এক নারী যাত্রীকে কালো তালিকাভূক্ত করল ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। কারণ জানলে তাজ্জব হয়ে যাবেন।

তুরস্ক থেকে কিয়েভের বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান। তারপরই আজব কাণ্ড ঘটিয়ে ফেলেন ওই নারী যাত্রী।

বিমানের ইমার্জেন্সি দরজা খুলে সোজা নেমে পড়েন বিমানের ডানায়। তারপর সেখানে কিছুক্ষণ পায়চারি করে নেন।

খবর দ্য সান’র।

বিমানবন্দর সূত্রের খবর, ওই নারী জানিয়েছেন, বিমানবন্দরে নামার পর তাকে খুব ‘গরম’ লেগে যায়।
এতটাই যে তিনি ভেতরে থাকতে পারছিলেন না।

একটু ঠাণ্ডা হাওয়া পাওয়ার জন্য বাইরে বেরিয়ে পড়েন, তাই বলে গেট খুলে বিমানের ডানায়!

ওই নারীর দুই সন্তানও ছিল তার সঙ্গে।

বিমানের এক যাত্রী সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিমান অবতরণ করার পর সব যাত্রী বাইরে বেরিয়ে আসেন। কিন্তু ওই নারী বিমানের একেবারে পেছন থেকে ইমার্জেন্সি গেটের কাছে এসে তা খুলে বাইরে বেরিয়ে পড়েন। ততক্ষণে তার দুই সন্তানও বাইরে বেরিয়ে এসেছে।

তারাও বিমানের ডানার ওপরে মা-কে দেখে অবাক হয়ে যায়।

প্রসঙ্গত, গরম লাগা ছাড়া বিমানের ডানায় ওঠার আর কোনও যুক্তিযুক্ত কারণ দেখাতে পারেননি ওই নারী।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা