মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুর হস্তক্ষেপে বন্ধ হলো খলিলনগরের সড়ক নির্মাণের ত্রুটিপূর্ণ কাজ

তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর হস্তক্ষেপে বন্ধ হলো খলিলনগর ইউনিয়নের হাজরাকাঠি প্রাইমারী স্কুল থেকে নুরুল্লাপুর, ফতেপুর সড়ক নির্মাণের কাজ। শুক্রবার (৭ এপ্রিল) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। এর আগে সড়ক নির্মানণ নিম্নমানের বালু, ইট ব্যবহার করায় বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করলে চেয়ারম্যান কাজটি বন্ধ করে দেয়। কিন্তু ঠিকাদার কোনো কিছু তোয়াক্কা না করে সড়ক নির্মাণের কাজ করতে থাকে। জনগণের কথা চিন্তা করে চেয়ারম্যান গতকাল ৬ই এপ্রিল,২০২৩ ( বৃহস্পতিবার) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (পিডি) বরাবর লিখিত আবেদন করেন। আজ তালা উপজেলা প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে সতত্যা যাচাই করে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেয়।
এবিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বলেন, পরবর্তীতে প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রক্কালন অনুযায়ী মান নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

এবিষয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, কিছুদিন আগে উক্ত রাস্তা নির্মাণে অনিময়ের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে আমি তাৎক্ষনিক প্রকল্পটির কাজ বন্ধ করে দেয়। কিন্তু আমি দাপ্তরিক কাজে ঢাকায় থাকায় ঠিকাদার আবার কাজ শুরু করে। এলাকাবাসীর কথা চিন্তা করে আমি গতকাল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মহোদয় বরাবর লিখিত আবেদন করলে আজ উপজেলা প্রকৌশলী, তালা মহোদয় সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেন।

facebook icon

একই রকম সংবাদ সমূহ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝেবিস্তারিত পড়ুন

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি
  • ডা. কামরুল ইসলামের ইন্তেকালে তালা প্রেসক্লাবের শোকবার্তা
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • তালায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ