শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে বাইডেনকে অভিনন্দন জানাল চীন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে চীনের কাছ থেকে অভিনন্দন বার্তা পেলেন ডেমোক্র্যাট জো বাইডেন।শুক্রবার চীন বাইডেনের পাশাপাশি নতুন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও অভিনন্দন জানিয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এদিন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, “আমরা আমেরিকার জনগণের পছন্দকে সম্মান জানাই।জো বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাচ্ছি।”

একইসঙ্গে বেইজিংয়ের আগের অবস্থানও আবার তুলে ধরে ওয়াং বলেন, “আমরা জানি নির্বাচনের ফল যুক্তরাষ্ট্রের আইন এবং প্রক্রিয়া অনুযায়ীই নির্ধারিত হবে।”

যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার পর বাইডেন জয় নিশ্চিত করলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখনও পরাজয় মেনে নেননি,বরং ভোটের ফলকে চ্যালেঞ্জ করে আদালতে যাচ্ছেন।এতে চীন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। কারণ, ২০ জানুয়ারিতে বাইডেন দায়িত্ব না নেওয়া পর্যন্ত ট্রাম্পই থাকছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতায়। এ পরিস্থিতিতে কোনও পদক্ষেপ নিয়ে তাকে উস্কে দিতে ইচ্ছুক নয় চীন।

ট্রাম্পের আমলে বাণিজ্য, প্রযুক্তি থেকে শুরু করে হংকং ইস্যু এবং করোনাভাইরাস নিয়ে একাধিক ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকেছে। চীনের ওপর দফায় দফায় বহু নিষেধাজ্ঞাও আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রে বাইডেনের জয়ের খবরে অনেক দেশের নেতাই তাকে অভিনন্দন জানালেও চীন নিশ্চুপ থেকে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছিল। নিশ্চুপ ছিলেন রাশিয়াসহ আরও কয়েকটি দেশের নেতাও।

বাইডেন যথেষ্ট ভোটের ব্যবধানে জয় পেলেও ট্রাম্প হার স্বীকার না করে নির্বাচনী ফল নিয়ে আইন লড়াই করায় চীনসহ ওই দেশগুলোর নেতারা এসব লড়াইয়ের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিনন্দন বার্তা দেবেন না বলে জানিয়েছিলেন।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত