বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কাটার সিদ্ধান্ত

যশোরের নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন ও যশোর নাগরিক অধিকারের দেয়া পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান।

জানা যায়, যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কে বিভি-ন্ন স্থানে বিদ্যমান মরাগাছ ও ঝুঁকিপূর্ন ডালপালা কর্তনের বিষয়ে নাভারণ হাইওয়ে থানা-২২০/২৪নং স্মারকের শুক্রবার (২৫ এপ্রিল) প্রশাসক, জেলা পরিষদ, যশোর, বরাবর লিখিত আবেদন করেন অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন। আবেদনে তিনি আরও বলেন, যশোর বেনাপোল একটি গুরুত্তপূর্ণ জাতীয় মহাসড়ক। উল্লেখিত মহাসড়কের উভয় পাশে বিভিন্ন স্থানে বেশকিছু শতবর্ষী মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডাল–পালা রয়েছে। প্রায় সময় শতবর্ষী গাছের ডালপালা ভেঙ্গে পথচারী ও যানবহনের ক্ষতি হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙ্গে পড়ে যে কোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা ও যান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জন্য উক্ত মরাগাছ ও ঝুঁকিপূর্ণ গাছের ডাল-পালা জরুরী ভিক্তিতে অপসারণ/কর্তন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বিশেষ ভাবে অনুরোধ করেন। জেলা পরিষদ, যশোর বিষয়টি আমলে নিয়ে সোমবার যশোর এর আহবায়ক মাষ্টার নূর জালাল ও সমন্বয়ক শেখ মাসুদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে যশোরের জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে উক্ত মরাগাছ ও গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তন, অপসারণ করে জেলা পরিষদের ডাকবাংলো চত্ত্বরে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন বলেন, আমার আবেদনের উপর যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছ কর্তনের সিদ্ধান্ত গ্রহণ করায় যথাযথ কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। চলতি বর্ষা মৌসুমে ঝড় ও বৃষ্টিপাতের ফলে যে কোন সময় উক্ত মরাগাছ ও ঝুঁকিপূর্ণ ডালপালা ভেঙ্গে পড়ে যে কোন ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা ও যান-মালের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে এ অঞ্চলের মানুষ রক্ষা পাবে জানতে পরে আমার খুবই আনন্দ হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • শার্শায় জমি বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ, অভিযুক্ত আটক
  • প্রাইভেট কারের ‘হেড রেস্ট’-এ মিলল ২৬ স্বর্ণের বার, বিজিবির জালে ৩ পাচারকারী
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • শার্শায় নির্যাতিতদের অভিযোগ নিতে এমপি’র ডিজিটাল উদ্যোগ