সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে সীমান্তে উত্তেজনা কমাতে সম্মত ভারত-চীন, ৫ দফা পরিকল্পনা

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সীমান্তে উত্তেজনা কমাতে সম্মত হল ভারত ও চীন। পূর্ব লাদাখে সৃষ্ট উত্তেজনা থেকে বেরিয়ে আসতে পাঁচ দফা পরিকল্পনার বিষয়ে একমত হয়েছে বিশ্বের সবচেয়ে বৃহৎ জনসংখ্যার দেশ দুটি। পরিকল্পনার মধ্যে অন্যতম হল- সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বর্তমান দু’দেশের মধ্যে যেসব চুক্তি ও প্রোটোকল রয়েছে, তা মেনে চলা।

এছাড়া সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা, উত্তেজনা বাড়তে পারে এমন কোনও পদক্ষেপ থেকে নিজেদের বিরত রাখতে দু’দেশ একমত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মস্কোয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের মধ্যে দীর্ঘ বৈঠক হয়। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হয়।
বৈঠক শেষ বৃহস্পতিবার গভীর রাতে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ বিবৃতি দেয়। ওই বিবৃতিতে মোট পাঁচটি পয়েন্টের উল্লেখ রয়েছে। বলা হয়েছে, খোলামেলা পরিবেশে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে।

লাদাখ সীমান্তে বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে শেষ পর্যন্ত কোনও পক্ষেরই লাভ হবে না- এ বিষয়ে দুই মন্ত্রীই একমত হয়েছেন। সীমান্তে সেনা সমস্যার সুরাহায় আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে তাই তারা একমত হয়েছেন।

এছাড়া মোতায়েন করা সেনা দ্রুত সরিয়ে নেওয়া হবে। দু’দেশের সেনারা যথাযথ দূরত্ব বজায় রাখবে। উত্তেজনা বাড়ে এমন কিছু করা থেকে তারা বিরত থাকবে।

চলতি বছরের মে মাস থেকেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর একাধিক জায়গায় চীনা বাহিনীর সঙ্গে ভারতীয় সেনাদের সংঘাত বাঁধে। ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার অভিযোগ উঠে চীনা সেনাদের বিরুদ্ধে।

গত ১৫ জুন রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় প্রাণঘাতী সংঘাতে ভারতের ২০ সেনা জওয়ান নিহত হন। এ ঘটনায় হতাহতের কথা স্বীকার করলেও সংখ্যা প্রকাশ করেনি চীন। এরপর থেকেই ওই এলাকায় যুদ্ধপ্রস্তুতি নিতে থাকে দু’দেশ।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, এই সময়

একই রকম সংবাদ সমূহ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত ৭৫০ জনেরবিস্তারিত পড়ুন

বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

নেপালের এই মহাবিপর্যয়ের মাঝেও স্বর্গদূত রূপে আবির্ভুত হয়েছিলেন কেউ কেউ। তাদেরেই একজনবিস্তারিত পড়ুন

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি

সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার