শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপির সাংগঠনিক সভা

অভিজ্ঞ ও তরুণদের মিশেলে যুগোপযোগী নেতৃত্ব গড়তে হবে : সাবেক এমপি হাবিব

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ‘খুব শীঘ্র গণতান্ত্রিক পন্থায় প্রথমে ওয়ার্ড ও ইউনিয়ন, পরে থানাসহ অন্যান্য কমিটি গঠন করা হবে। দেশের পরিবর্তিত এ অবস্থায় তারুণ্য নির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে যুগোপযোগী নেতৃত্ব গড়তে হবে। সততা ও নিষ্ঠার সাথে সংগঠনের জন্য সকলকে নিবেদিতপ্রাণ হতে হবে।’

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে কলারোয়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আরো বলেন, ‘নেতাকর্মীদের ধৈর্য্য সহকারে শৃঙ্খলার মধ্য দিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে। সকলকে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। ৩১ দফা বাস্তবায়নে সকলকে সাংগঠনিক কর্মকাণ্ড নিষ্ঠার সাথে পালন করতে হবে। দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সাবেক এমপি হাবিব আরো বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু খালেদা জিয়া পালাননি। হাসিনা চুরি করে চলে যেতে বাধ্য হয়েছে আর খালেদা জিয়া রাজকীয় বিমানে কোটি মানুষের সম্মাননায় চিকিৎসার জন্য বিদেশে গেছেন।’

গত ১৭ বছরে জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা হাবিব আরো বলেন, ‘তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে রূপ নিয়েছে।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লার সঞ্চালনায় সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক, কলারোয়া পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইব্রাহীম হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহমান মুকুল, আমিনুর রহমান, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, মাফুজার রহমানখান চৌধুরী, রফিকুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, জহুরুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, নাছির উদ্দীন, ডা. সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আব্দুল মাজেদ, নুর ইসলাম, ডা. আব্দুল মজিদ, আনিছুর রহমান, ফজলুর রহমান মোল্লা, রওশন গাজী, সাবেক মেম্বার মুজিবর রহমান, মহিলা দল নেত্রী রাশিদা আশরাফ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদল আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, স্বেচ্ছাসেবক দলের মোশারফ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা সংগঠনের বর্তমান পরিস্থিতি ও আগামিতে করণীয় নানা বিষয়ে আলোচনা করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত