অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি


সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সী মেয়েদের হাতে স্মার্টফোন কিনে দিয়েছেন। তাঁর কবর কিন্তু আগেই রচনা করে ফেলেছেন। এখন শুধু কবরটা সাজানো গোছানো বাকি।’
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার কলারোয়ায় কৈশোরীদের সুরক্ষা ও সচেতনতা নিয়ে এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলারোয়ায় দরিদ্র নারীদের জন্য সম্মানিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর আওতায় কৈশোরী ও অভিভাবক সচেতনতামূলক ওই প্রশিক্ষণ ভাদিয়ালী হাইস্কুলে চত্বরে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এটি আয়োজন করে।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান।
প্রশিক্ষণে কৈশোরী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও পারিবারিক পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন অংকের চেক তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, দরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন


