শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে আশাশুনির এক ব্যক্তির সংবাদ সম্মেলন

প্রতিপক্ষকে ফাঁসাতে শ্লীলতাহানীর অভিযোগ মিথ্যে প্রমানিত হওয়ার পর আদালতে মামলা দায়ের করেছেন এক সন্তানের জননী স্বামী পরিত্যক্তা রুবিয়া। তিনি আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের জহুরুল খাঁ এর মেয়ে। আদালতে রুবিয়ার দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মামা রমজানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন
করেছেন আশাশুনির কাপসন্ডা গ্রামের ওজিয়ার মোড়লের ছেলে মোঃ আল-আমিন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আশাশুনির খাজরায় বোমাবাজি, চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই, হত্যা, পুলিশের ওপর বোমা নিক্ষেপ, চুরি, ডাকাতি, ধর্ষনসহ ৪৫ মামলার আসামী রমজানের অন্যায়ের প্রতিবাদ করায় আমাদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তার বাহিনী আমাদের মারপিট করে। এঘটনায় আমার ভাই
লাকী বিল্লাহ বাদী হয়ে আশাশুনি থানায় গত ২৮ সেপ্টেম্বর একটি মারামারি মামলা দায়ে করে। যার নং-২৩৬/২০।

এদিকে, এলাকাবাসীর মারামারির ঘটনায় রমজান ও তার ভাগ্নির নামে মামলা হওয়ায় রমজান প্রতিশোধ নিতে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আসছিলো। এরই মধ্যে রায়হান উদ্দিন খোকার ভাই মিজান বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। যার নং ১৫, তারিখ-২৯-০৯-২০২০।
এসব ঘটনায় রমজান ক্ষিপ্ত হয়ে তার ভাগ্নি এক
সন্তানের জননী স্বামী পরিত্যক্তা রুবিয়াকে কলেজ ছাত্রী পরিচয় দিয়ে আশাশুনি থানায় আমাকেসহ আমার চাচা রায়হান উদ্দীন খোকা, জাকারিয়া, শুভ ও সাকিবের বিরুদ্ধে রাস্তায় শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করে। পুলিশি তদন্তে অভিযোগটি মিথ্যে প্রমানিত হওয়ায় সেটি মামলা হয়নি। এরপর রমজান তার ওই ভাগ্নিকে দিয়ে গত ১৩ অক্টোবর সাতক্ষীরা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করিয়েছে। যার পিটিশন নং-৪৮৩/২০।

এবিষয়ে আল-আমিন ন্যায় বিচার ও মিথ্যে মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা

সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে খো খো প্রশিক্ষণ ও টুর্ণামেন্ট

“ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা” এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিন ব্যাপীবিস্তারিত পড়ুন

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা প্রেসক্লাবের

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জাতীয়তাবাদী নাগরিক সমাজের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার