বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইসিসি চেয়ারম্যান হচ্ছেন না সৌরভ!

শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর থেকে এখনও পর্যন্ত আইসিসি চেয়ারম্যানের পদ খালি। প্রায় ৬ মাসের মত সময় পার হয়ে গেছে। কিন্তু আইসিসির অভিভাবক পদে কাউকে নিয়োগ দেয়া সম্ভব হয়নি। এবার অবশ্য আর খালি থাকছে না। ডিসেম্বরের প্রথম দিকেই আইসিসির চেয়ারম্যান নিয়োগ হয়ে যাবে।

এ নিয়ে কিছুদিন আগে একটি সার্কুলারও প্রকাশ করেছে আইসিসি। যেখানে বলা হয়েছিল প্রার্থীদের নামের তালিকা জমা দেয়ার জন্য। যদিও তখন আইসিসি থেকে নির্বাচন পদ্ধতি নিয়ে কিছু বলা হয়নি। ইলেকশন হবে না সিলেকশন হবে- সেটাও নিশ্চিত নয়।

শশাঙ্ক মনোহর পদত্যাগ করার পর থেকেই ভারতীয় মিডিয়ায় জোর গুঞ্জন, বিসিসিআই ছেড়ে এবার আইসিসির মসনদে বসতে পারেন সৌরভ গাঙ্গুলি। এ নিয়ে ভারতীয়দের মধ্যে দারুণ উত্তেজনাও কাজ করছিল।

কিন্তু শেষ পর্যন্ত বোঝা যাচ্ছে, প্রার্থীই হচ্ছেন না সৌরভ। আইসিসির চেয়ারম্যান হওয়া তো দুরে থাক। আপাতত বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি চেয়ারম্যান পদে তারা কাকে সমর্থন জানাবেন, সে ব্যাপারে।

মাঝে শোনা গিয়েছিল, সিঙ্গাপুরের ইমরান খাজাকে সমর্থন জানাবেন। তবে ভারতীয় মিডিয়ার খবর, ‘আগামী আইসিসি চেয়ারম্যান নির্বাচনে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলেকে খুব সম্ভবত সমর্থন দিতে যাচ্ছে ভারত।’ বিসিসিআইয়ের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে তারা জানাচ্ছে এ খবর।

আইসিসি চেয়ারম্যান পদে মাত্র দু’জন মনোনয়ন জমা দিয়েছেন। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে এবং সিঙ্গাপুরের ইমরান খাজা। বলা হচ্ছে, আইসিসির সর্বোচ্চ পদে খাজার বদলে বার্কলে থাকলে ভারতের অনেক বেশি সুবিধা।

অতএব, সিঙ্গাপুরের প্রার্থীকে সমর্থন করেও কোনো লাভ নেই। যদিও এখনই কোনো কিছু চূড়ান্ত নয়। যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন হতে পারে।

কারণ, আইসিসি চেয়ারম্যান নির্বাচনের এখনও একমাস বাকি। এই এক মাসে যদি খাজা ভারতীয় বোর্ডকে একই সুযোগসুবিধা দেন বা দেওয়ার প্রতিশ্রুতি দেন, যা কি না বার্কলে থাকলে ভারত পেত, তাহলে অঙ্ক আবার পাল্টে যেতে পারে।

তবে আপাতত বার্কলেকে সমর্থনের সম্ভাবনাই বেশি। কারণ তিনি দ্বি-পাক্ষিক সিরিজের উপর জোর দেওয়ার কথা ভেবে রেখেছেন। যা ভারতও চায়। আইসিসির সদ্য সাবেক হওয়া বোর্ডের সঙ্গে ভারতীয় বোর্ডের সব সমস্যার কারণই ছিল এই দ্বি-পাক্ষিক সিরিজ।

শশাঙ্ক মনোহরের আইসিসি প্রায় প্রতিবছর অন্তত একটি করে আইসিসি ইভেন্ট করার পক্ষে ছিল; কিন্তু, ভারতীয় বোর্ডের তাতে তীব্র আপত্তি ছিল। কারণ, সেটা হলে একে তো দ্বি-পাক্ষিক সিরিজগুলি গুরুত্ব হারায়, সে সঙ্গে আইপিএলের মতো টুর্নামেন্টেরও জনপ্রিয়তা কমে যায়। আইসিসির নতুন বোর্ডের কাছে ভারত চাইবে, যাতে দ্বি-পাক্ষিক সিরিজে তারা বেশি মনোনিবেশ করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন

আগামী দিনে ক্রীড়াকে প্রাধান্য দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিকবিস্তারিত পড়ুন

  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা