বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ডিআইজি রেজাউল

আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অপতৎপরতা চালাতে চাইলে, কঠোরভাবে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, ‘যদি কেউ জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার অধীন সব পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশ দিয়েছি—নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড যেন কোথাও পরিচালিত না হয়।’

তিনি আরও বলেন, ‘যারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

ডিআইজি রেজাউল করিম বলেন, ‘ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি। এই রেঞ্জের আওতায় থাকা থানাগুলো হবে জনগণের জন্য সেবাকেন্দ্র। থানাকে First Responder (প্রথম প্রতিক্রিয়াকারী) হিসেবে গড়ে তুলতে চাই। যত দিন আমি দায়িত্বে থাকব, পেশাদারিত্ব, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে দায়িত্ব পালন করব।’

অসহায় ও ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, ‘আমি সরাসরি ভুক্তভোগীদের কথা শুনতে চাই। থানা হবে তাদের প্রথম ভরসাস্থল। রেঞ্জের যেকোনো থানায় কাঙ্ক্ষিত সেবা না পেলে মানুষ আমার কাছে সরাসরি আসতে পারবে। নির্ধারিত সময়ে আমার অফিসে এসে অভিযোগ জানাতে পারবেন। আমি নিজেই বিষয়টি দেখব। এ জন্য আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা চাই।’

এদিকে, নিষিদ্ধ সংগঠনের তথ্য আদান-প্রদানে গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় রয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে। নিষিদ্ধ সংগঠনের কোনো তথ্য পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী