বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আওয়ামী লীগের ১৭ নেতাকে ‘বহিষ্কার’

রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকসহ ১৭ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলটির উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি। বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রে সুপারিশ পাঠাবেন তারা।

সোমবার রাজশাহীর বাগমারা উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ওই নেতাদের বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল।

জানা গেছে, দলীয় মনোনয়ন না পেয়ে রাজশাহী-৪ আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। অপরদিকে, দলের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। তিনি তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি। এ নিয়ে বাগমারা উপজেলা আওয়ামী লীগ বিভক্ত।

আওয়ামী লীগ নেতাকর্মীদের এক পক্ষ এনামুল হকের সঙ্গে রয়েছেন। আর অপর পক্ষ কালামের সঙ্গে। এমন পরিস্থিতিতে গতকাল বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সভাপতিত্বে বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বলা হয়, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকারসহ সংশ্লিষ্টরা নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য (জেলা আওয়ামী লীগ সভাপতি) অনিল কুমার সরকার, সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, সহসভাপতি ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল, মতিউর রহমান টুকু ও আফতাব উদ্দিন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন প্রামাণিকসহ ১৭ নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা সবাই এনামুল এমপির অনুসারী।

এ বিষয়ে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, ‘আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। কাজেই আমাকে বা অন্য কাউকে বহিষ্কারের এখতিয়ার তাদের নেই। এটা তারা করতে পারেন না। বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি।’

বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অনিল কুমার সরকার বলেন, ‘যারা এ ধরনের গঠনতন্ত্র পরিপন্থী ও বেআইনী সিদ্ধান্ত নিয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগ সভাপতিকে দল থেকে বহিষ্কার করে কীভাবে? এটা কেউ কোনোকালে শুনেছেন! এগুলোকে পাগলামি ছাড়া আর কী বলব!’

এ বিষয়ে জানতে চাইলে বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল বলেন, ‘জেলা সভাপতি অনিল কুমার সরকার একই সঙ্গে বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। আমরা উপজেলা কমিটি থেকে অনিল সরকারকে বহিষ্কার করেছি। এসব সুপারিশ কেন্দ্রে পাঠানো হবে।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘এটা কী করে সম্ভব! জেলা আওয়ামী লীগের সভাপতিকে একমাত্র দলের সভানেত্রী অব্যাহতি বা বহিষ্কার করতে পারেন। অন্য কারও সে ক্ষমতা নেই। বাগমারা উপজেলা আওয়ামী লীগের নেতারা কাজটা কোনোভাবেই ঠিক করেননি। এসব পাগলামি করার সময় এখন না।’

একই রকম সংবাদ সমূহ

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামীবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা