বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আগরদাঁড়ী ইউপিতে টিসিবির পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা

সাতক্ষীরা সদরের আগদদাঁড়ী ইউনিয়ন পরিষদে স্বল্প মূল্যে টিসিবির পণ্য কিনতে পেরে খুশি হয়েছেন উপকারভোগীরা।

রোববার (২০ মার্চ) সকালে আগরদাড়ী ইউনিয়ন পরিষদে চত্বরে তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে এই পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান কবির হোসেন মিলন।

এ সময় চেয়ারম্যান কবির হোসেন মিলন তিনি বলেন, আগরদাঁড়ী ইউনিয়নব্যাপী স্বল্প আয়ের মানুষেরা আজ থেকে অপেক্ষাকৃত কম মুল্যে টিসিবি’র পণ্য পাচ্ছেন। এ ইউনিয়নে ১৩০৯ জন উপকারভোগী এই আজকেসহ দু’বার হৃাসকৃত মুল্যে টিসিবি’র পণ্য পাবেন। প্রতিটি ওয়ার্ডের সদস্যদের নিকট থেকে তালিকা নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে উপকারভোগী নির্ধারণ করেছি। এর পরেও হয়তবা অনেকের নাম বাদ যেতে পারে, তাদেরকে আমি বলতে চাই- এই সেবার আওতায় কার্ড বন্টন করার সীমাবদ্ধতা থাকায় আমি চাইলেও সকল অন্তর্ভুক্ত করতে পারি না। সরকারের আরো অনেক সেবা (সামাজিক নিরাপত্তা বেষ্ঠনি) আছে, সেখানে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

এদিন প্রথম পর্যায়ে ৬২০টি পরিবারে প্রত্যেক ব্যক্তি ২ কেজি মসুরের ডাল, ২কেজি চিনি ও ২লিটার সয়াবিন তেল পাবেন। প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। ডালের কেজি নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা এবং প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

রোজার আগেই স্বল্প মূল্যে পণ্য পেয়ে খুশি উপকারভোগীরা। আগে নানা বিড়ম্বনার মধ্য দিয়ে গেলেও বর্তমানে যে উপায়ে পণ্য সরবরাহ শুরু হয়েছে, বিষয়টি তাদের জন্য সুবিধাজনক হয়েছে বলে জানিয়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!