শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামি ইউপি নির্বাচনে কলারোয়ার চন্দনপুরে বিএনপি’র একক প্রার্থী মন্টু

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন বিএনপি’র বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারী) দুপুরে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন বিএনপি ও ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামি চন্দনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য একক প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টুকে নির্বাচিত করা হয়। একই সাথে ইউনিয়ন বিএনপি’র প্রয়াত সভাপতি মিজানুর রহমানের মৃত্যুজনিত কারণে শুন্য হওয়া সভাপতি পদে সিনিয়র সহ.সভাপতি ফজলুর রহমানকে মনোনীত করা হয়। ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হয়ে পরিপূর্ণ সভাপতি হিসেবে অন্তর্ভূক্ত করতে উপজেলা বিএনপি’র নিকট রেজুলেশন প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।

ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম মগুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ.সভাপতি কলিম উদ্দীন মন্ডল ও রুহুল আমীন সরদার, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল আনছারী, সহ.সাংগঠনিক সম্পাদক ফারুক আনছারী, প্রচার সম্পাদক ইয়াসিন আলী, তাঁতী দল সভাপতি ইসমাইল হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক যুবদল সেক্রেটারি শফিকুর রহমান প্রমুখ।
পরে মধ্যাহ্ন ভোজে অংশ নেন নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”