শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগুনে তেল দেবেন না, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

বিশ্বব্যাপী নিন্দা ও পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেনে মস্কোর সামরিক হামলা ১১তম দিনেও অব্যাহত রয়েছে। এদিকে, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্রকে ‘আগুনে তেল’ না ঢালার বিষয়ে সতর্ক করেছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে বলেছেন যে, ইউক্রেনে ‘আগুনে জ্বালানি যোগ করে’ এমন যে কোনো পদক্ষেপের বিরোধিতা করে চীন।

রোববার (৬ মার্চ) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল ২ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে কথা বলেন। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব দেখবে কারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ান চলমান সংকট দ্রুত নিরসনে ‘সমঝোতা’র আহ্বান জানিয়ে বলেছেন ইউরোপের নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনার প্রয়োজন।

তিনি আরও বলেন, রাশিয়ার নিরাপত্তার কথা ভেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ন্যাটোর সম্প্রসারণের নেতিবাচক দিকগুলোর ওপর মনোযোগ দিতে হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়, ব্লিনকেন চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব ঐক্যবদ্ধভাবে কাজ করবে এবং এই আগ্রাসনের কারণে মস্কোকে যেন চরম মূল্য দিতে হয়, তা নিশ্চিত করতে হবে।

চীন বলেছে সব দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কিন্তু, (রাশিয়ার ওপর) অবরোধের কারণে রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ