শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আটক ৪ বাংলাদেশিকে ৬ মাস পর দেশে ফেরত দিলো ভারত

ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভারতে আটক ৪ বাংলাদেশিকে ৬মাস পর ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রবিবার (৮ নভেম্বর) বিকালে বেনাপোল চেকপোস্টে তাদের হস্তান্তর করা হয়।

বেনাপোল ইমিগেশন পুলিশ জানায়, ‘এই ৪ বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ভারতে গমন করেছিলেন। সেখানে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা পুলিশের কাছে ধরা পড়ে। এরপর তারা প্রায় ৬ মাস ভারতের কেরালা প্রদেশের একটি শেল্টার হোমে থেকে রবিবার দেশে ফিরেছে।
ফেরত আসারা হলো, নিলফারামারি জেলার মোতাহার আলীর ছেলে লিটন মিয়া (৩৪), আব্দুল ওয়াদুদের ছেলে আব্দুল ওহাব (৩০), মোখলেছুর রহমানের ছেলে ইমদাদুল হক (৪৫) ও পঞ্চগড় জেলার মোখলেছ মিয়ার ছেলে সাইদুর রহমান (২৫)।’

বেনাপোল ইমিগেশন পুলিশ আরো জানায়, ‘এরা ভারতের কেরালা প্রদেশে যেয়ে ভিসার মেয়াদ শেষ হলে সে দেশের পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ তাদের আটক করে এবং একটি শেল্টার হোমে রাখে। এছাড়া ভারতে কোন বিদেশি নাগরিক ৩ মাস থাকলে তাদের নিকটস্থ থানায় এফআর ও একটি রিপোর্ট করতে হয়। এই ৪ বাংলাদেশি থানায় এফআর ও রিপোর্ট করেনি। এরপর তাদের ভিসার মেয়াদ শেষে তারা পুলিশকে জানালে তাদের আটক করে একটি শেল্টার হোমে রাখে। এরপর দু’দেশের চিঠি চালাচাললির পর স্বরাষ্ট্র মন্ত্রনায়লয়ের অনুমোদনের পর রবিবার তাদের দেশে ফেরত পাঠায়।’

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত