রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আন্তর্জাতিক শিশু অধিকার শান্তি পুরস্কারের চুড়ান্ত তালিকায় নড়াইলের ছেলে সাদাত!

আন্তর্জাতিক শিশু অধিকার শান্তি পুরস্কারের জন্য তিনজনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য এবার শীর্ষে রয়েছে মেক্সিকোর নাগরিক ইভান্না ওরতেজা সেরেট, দুই নম্বরে বাংলাদেশের সাদাত রহমান এবং তিন নম্বরে রয়েছে আয়ারল্যান্ডের সিয়েনা ক্যাস্টেলন।

১৩ নভেম্বর নেদারল্যান্ডসে এই পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। এই তিন প্রতিযোগীর কৃতিত্বের জন্য তাদের ভূয়সী প্রশংসা করেছেন এ পুরস্কারের অন্যতম পৃষ্ঠপোষক নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত আর্চবিশপ ডেসমন্ড টুটু।

মেক্সিকোর ১২ বছরের কিশোরী সেরেট ইতোমধ্যে দেশটির গণমাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পানি দূষণবিরোধী ও দেশটির মাদিন শহরে একটি বাঁধ পরিস্কারের ক্যাম্পেইন করে এ প্রকল্পের জন্য সে প্রায় ১০ লাখ ডলারের তহবিল এবং ৬৭ হাজার স্বাক্ষর সংগ্রহ করেছে। এ কাজের জন্য তাকে স্থানীয়ভাবে ‘মাদিনের গ্রেটা থুনবার্গ’ আখ্যা দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ে ক্যাম্পেইন করে গত বছর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পায় খুদে পরিবেশবিদখ্যাত সুইডেনের গ্রেটা থুনবার্গ। শিশু শান্তি পুরস্কার কর্তৃপক্ষ সেরেটের কাজকে পানিদূষণের বিরুদ্ধে লড়তে অনন্য উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেছে।

বাংলাদেশের ১৭ বছরের তরুণ সাদাত ও তার দল সাইবার বুলিং এবং সাইবার ক্রাইম থেকে কিশোর-কিশোরীদের রক্ষায় একটি অনলাইন অ্যাপ্লিকেশন তৈরি করেছে। শিশু শান্তি পুরস্কার কর্তৃপক্ষ বলেছে, ‘সাইবার টিন্‌স’ নামের ওই মোবাইল অ্যাপটির ব্যবহারকারী ইতোমধ্যে এক হাজার ৮০০ জনে পৌঁছেছে এবং এ অ্যাপটির সহযোগিতায় অন্তত আটজন অপরাধীকে ধরা সম্ভব হয়েছে।

অন্যদিকে, আয়ারল্যান্ডের ১৮ বছরের তরুণ ক্যাস্টেলন বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন ও অক্ষমদের সহযোগিতা এবং শিক্ষাদানের জন্য ওয়েবসাইট তৈরি করে আন্তর্জাতিক এই পুরস্কার কর্তৃপক্ষের নজর কেড়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা