মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশে কলারোয়ায় নিকাহ রেজিস্ট্রারের দায়িত্বে কামরুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া পৌরসভার ১,২ও ৯নং ওয়ার্ডে নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন মো. কামরুল ইসলাম। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতের এক আদেশে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২০২২ সালের জুলাই মাসে কলারোয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের এক নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে পরীক্ষা ও সরকারি অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে কামরুল ইসলাম প্যানেলের ১নং প্রার্থী হিসেবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হন। ওই সুপারিশের আলোকে কামরুল ইসলামকে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ১,২ ও ৯নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ ও লাইসেন্স প্রদান করেন। ওই নিয়োগে সংক্ষুব্ধ হয়ে প্যানেলের ২নং প্রার্থী তামিম হাসান হাইকোর্টে রিট পিটিশন নং- ৩০১৯/২০২৩ দাখিল করলে প্রথমে হাইকোর্ট সেটার রুল জারি করে পরবর্তীতে রিটটি এবসিলিউট করেন। ওই রিট আদেশের বিরুদ্ধে কামরুল ইসলাম আপিল বিভাগে সিএমপি ফাইল করেন, যার নং- ১১২/২০২৫। এর প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ আদালত পূর্বের রিট পিটিশন নং- ৩০১৯/২০২৩ টি স্থিতিবস্থা জারি করেন। ফলে তামিম হাসানের রিট পিটিশনটির আদেশের কোন কার্যকারিত থাকলো না। এতে নিয়োগপ্রাপ্ত কাজী তথা নিকাহ রেজিস্ট্রার কামরুল ইসলামের তার দায়িত্ব পালন অব্যাহত রাখতে কোন বাঁধা নেই।
জনস্বার্থে অবগত হওয়ার লক্ষ্যে বিষয়টি নিশ্চিত করেছেন নিকাহ রেজিস্ট্রার কামরুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি