মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আফগান সীমান্তের কাছে হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

আফগান সীমান্তের কাছে অতর্কিত হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পাকিস্তান তালেবানের প্রাক্তন একটি ঘাঁটির কাছে সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়।

খবর আল জাজিরার।

সে সময় দুপক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। এতে সাত পাকিস্তানি সেনা এবং চার হামলাকারী নিহত হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানের ইশাম এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত আফগান সীমান্তের কাছাকাছি বিভিন্ন অঞ্চলে ১২৮ সন্ত্রাসী নিহত হয়েছে। এরপরেই সেনা সদস্যদের ওপর অতর্কিত এই হামলার ঘটনা ঘটল।

এদিকে নিহত সেনাদের প্রতি সম্মান জানিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইসলামাবাদ।

শাহবাজ শরিফ এক টুইট বার্তায় নিহত সেনাদের ছবি ও নাম প্রকাশ করেছেন। নিহতরা হলেন, হাবিলদার তারিক ইউসেফ, সিপাহি সুলেমান ওয়াকাস, সিপাহি ইজাজ হুসেইন, সিপাহি মোহাম্মদ জাভেদ, সিপাহি জুনায়েদ আলি, সিপাহি ওয়াকার আহমেদ এবং সিপাহি আরশাদ আলি।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি

হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গিয়ে নদীর তীরে সোনা অনুসন্ধানরত কয়েকজন নারীর সঙ্গেবিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহীবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান