বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো ৭ দিন লকডাউন বাড়ানোর সুপারিশ জাতীয় কমিটির

দেশে চলছে সর্বাত্মক লকডাউন। এটা আরো ৭ দিন বাড়ানোর জন্য সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি।

রবিবার (৪ জুলাই) কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মোহাম্মদ সহিদুল্লাহ বলেন, ‘এটাতো বলার দরকার নেই যে, পরামর্শের ওপর ভিত্তি করে সরকার এই কঠোর লকডাউন দিলো। সেখানে জাতীয় কমিটি ১৫ দিনের কথা বলেছিল।’

১৫ দিনের নিচে তো কোনোভাবেই বৈজ্ঞানিকভাবে কিছুই কাজ হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের অবস্থান আগেরটাই থাকবে। অর্থাৎ, সরকার সাত দিন দিয়েছে। আমরা মনে করি, ন্যূনতম আরও সাত দিন এটা বাড়াতে হবে।’

নতুন করে সুপারিশ করেছেন কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমরা তো আগেই দুই সপ্তাহের জন্য সুপারিশ দিয়েছি, এক সপ্তাহের জন্য দেই নাই।
জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যে সুপারিশ দিয়েছিল, তাতে দুই সপ্তাহের কথা বলা ছিল, সরকার এক সপ্তাহ দিয়েছে। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে সেটা আরও এক সপ্তাহ বাড়ানো প্রয়োজন, যাতে এটা কার্যকর হয়।’

প্রসঙ্গত, গত ২৪ জুন কোভিড- ১৯ বিষয়ক জাতীয় কারিগরি কমিটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ‘দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হয়েছে। এ অবস্থায় সারাদেশে কমপক্ষে ১৪ দিনের ‘শাটডাউন’ জারির সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরার্মশক কমিটি।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য কমিটি সর্বসম্মতিক্রমে সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করছে। জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেন, স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।’

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩বিস্তারিত পড়ুন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিটবিস্তারিত পড়ুন

  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব
  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • বিদ্যুতের দাম বাড়লো
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশিদের জন্য মিললো বড় সুখবর
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা