সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত করা উচিত : সংসদে রাষ্ট্রপতি

ক্ষমতায় যাওয়ার একমাত্র উপায় হলো নির্বাচন উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ-সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না। সংঘাত ভুলে আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে এসে গণতন্ত্রকে বিকশিত করা উচিত।

শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০তম বছর পূর্তিতে বিশেষ অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র আমদানি বা রফতানিযোগ্য কোনো পণ্য বা সেবা নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রহীন অবস্থায় যে উন্নয়ন হয় তা কখনো সার্বজনীন হতে পারে না। চর্চার মধ্য দিয়ে গণতন্ত্র বিকশিত ও শক্তিশালী হয়।

তিনি বলেন, দেশের উন্নয়ন স্থায়ী ও টেকসই করতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে মজবুত করতে হবে।

জাতীয় সংসদের ৫০তম বছর পূর্তিতে বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম শুরু হয়।
মূল কার্যক্রমের শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে বৃহস্পতিবার সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

এদিকে সংসদের ৫০ বছরপূর্তিতে আয়োজিত বিশেষ অধিবেশন উপলক্ষে পুরো সংসদ এলাকায় আলোকসজ্জা করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানান, সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বছরব্যাপী আরও কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের একবিস্তারিত পড়ুন

  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ঢাকার যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে যেসব সিদ্ধান্ত
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর