শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলিপুরে ঘের দখলে বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা, আহত ৬

সাতক্ষীরা সদরের আলিপুর পানার বিলে মৎস্য ঘের দখলে বাঁধা দেওয়ায় ঘের মালিক রফিকুল ইসলাম(৫৫) সহ ছয়জন আহত হয়েছেন।

আহত অপর পাঁচজন হলেন- আলিপুর মোল্লাপাড়ার মনিরুল ইসলাম (৪৫), একই এলাকার মো: আকাশ (২৪), ও রমজান আলী (৬৫)। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার আলিপুর ইউনিয়নের পানার বিলে এ ঘটনা ঘটে। পরেরদিন বুধবার একই এলাকার রহমতুল্লাহ’র ছেলে মো. ফজলু (৪৫) কে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আহত রফিকুলের ভাই মো. রবিউল ইসলাম।

রবিউল ইসলাম বলেন, ফজলুরা আমার আমার মৎস্য ঘেরটি জবর দখল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে এবং আমাকে হুমকি ধামকি দিয়ে আসছে। মঙ্গলবার বিকালে, ফজলুর নেতৃত্বে, মনিরুল, জাহাঙ্গীর হোসেন, রইস উদ্দিনসহ ১৫ থেকে ২০ জন হাতে কোদাল, শাবল, লাফনা, বল্লব, চাইনিছ সহ ভাড়াটিয়া গুন্ডাদের নিয়ে বেআইনী জনতায় দলবদ্ধ ভাবে আমার মৎস্য ঘেরে এসে বাধ কাটতে থাকে। আমি বাধা দেওয়ায় তারা আমাকে মারপিট করে। ঐ সময় আমার ভাই রফিকুল ইসলাম (৫৫), মনিরুল ইসলাম (৪৫), ভাইপো মোঃ আকাশ (২৪) ও আমার শ্বশুর রমজান আলী (৬৫) ঠেকাইতে গেলে তারা আমার ভাইদেরকে মারপিট করে আহত করে। এসময় চাইনিছ কুড়াল দিয়ে আমার ভাই রফিকুল ইসলাম কে হত্যা করার উদ্দেশ্যে তাহার মাথায় কোপ মেরে মারাত্মক হাড়কাটা গুরুতর রক্তাক্ত জখম করে।

তিনি বলেন, এসময় লোহার রড দিয়ে আমার ভাই মনিরুল ইসলাম এর ডান হাতে বাড়ি মেরে হাড়ভাঙ্গা জখম করে। কোদাল দিয়ে আমার ভাইপো মোঃ আকাশ কে হত্যার উদ্দেশ্যে মাথায় ও পিঠে কোপ মেরে কাটা রক্তাক্ত জখম করে। এছাড়া বল্লব দিয়ে আমার শ্বশুরের পায়ে খোচা মেরে কাটা রক্তাক্ত জখম করে। এছাড়া আমাকে হত্যা করার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ মারতে গেলে আমি বাম হাত দিয়ে ঠেকাইলে রাম দায়ের কোপ বাম হাতের বৃদ্ধা আঙ্গুল ও অনামিকা আঙ্গুল কেটে পড়ে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। আমরা এ ঘটনা বিচারের দাবি করছি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান