বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আলোচনায় বসছে রাশিয়া-ইউক্রেন

ইউক্রেনজুড়ে এখন শুধুই সামরিক যান। একদিকে রুশ বাহিনীর বিচরণ, অন্যদিকে ইউক্রেন সেনাদের তীক্ষ্ণ দৃষ্টি। এরই মধ্যে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রুশ বার্তা সংস্থা তাসও এ তথ্য নিশ্চিত করেছে।

গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইভগিনি ইয়েনিন নিশ্চিত করেছেন, স্থানীয় সময় আজ সোমবার সকালেই আলোচনা অনুষ্ঠিত হবে। এদিকে সংশ্লিষ্ট সূত্রের বরাতে তাসের প্রতিবেদনে বলা হয়, এটি (আলোচনা) স্থগিত হয়নি। সোমবার সকালেই আলোচনা হবে।

এর আগে রুশ প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি বলেন, বেলারুশের গোমেল অঞ্চলে আলোচনায় বসা নিয়ে ইউক্রেনীয় পক্ষের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছে। রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মেদিনস্কি। তবে সংশ্লিষ্ট সূত্র তাসকে বলেছেন, ঠিক কোন জায়গায় আলোচনা হবে, তা প্রকাশ করা হবে না।

রোববার রুশ সংবাদ সংস্থাগুলোতে পাঠানো বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।

আলোচনা করার জন্য ইতোমধ্যে মস্কো থেকে একটি প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন। তবে বেলারুশে আলোচনা অনুষ্ঠিত হলে, তাতে অংশ নিতে রাজি নন তিনি।

পরে আবার এক বিবৃতিতে জেলেনস্কির কার্যালয় থেকে জানানো হয়, কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তে রুশ প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসবে ইউক্রেনীয় প্রতিনিধিদল। এ সময় বেলারুশ ভূখণ্ড থেকে যেন কোনো বিমান বা হেলিকপ্টার না উড়ে যায় কিংবা ক্ষেপণাস্ত্র না ছোড়া হয়, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন লুকাশেঙ্কো।

এদিকে, ইউক্রেন ইস্যুতে জরুরি এক বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিরাপত্তা পরিষদে বৈঠকে বসতে ভোটাভুটি হলে ১১টি দেশ এতে সম্মত হয়।

এ ছাড়াও ইউক্রেনে চলমান সামরিক অভিযানের মধ্যেই পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর মধ্যেই ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে রুশ বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে পশ্চিমা দেশগুলো। এ অবস্থায় সংঘাত বন্ধে রাশিয়ার সঙ্গে শর্তহীন আলোচনায় রাজি ইউক্রেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা