শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি দু’সন্তানের জননীর অজানার উদ্দেশ্যে পাড়ি

আশাশুনি উপজেলার পুইজলা গ্রামে দু’সন্তানের জননী অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

থানায় দাখিলকৃত অভিযোগে জানা গেছে, উপজেলার আনুলিয়া গ্রামের খোকন গাজীর কন্যা রেশমা খাতুনের সাথে পুইজালা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুনের ৮ বছর আগে বিবাহ হয়। তাদের তুলি (৭) ও তাজকিন (৫) নামে দু’টি সন্তান রয়েছে। ২০২১ সালের জুন মাসে করোনার উপস্বর্গ নিয়ে রেশমার স্বামী আব্দুল্লাহ আল মামুন ইন্তেকাল করেন। এরপর কিছুদিন শ্বশুর বাড়িতে থেকে ছেলে মেয়ে রেখে পিত্রালয়ে চলে যায় রেশমা।

শ্বশুর নুর ইসলাম জানান, বাপের বাড়ি থাকাকালে সে কালিগঞ্জ উপজেলার চান্দুলিয়ার আজিবার গাজী ছেলে ইব্রাহিমের সাথে অজ্ঞাতস্থানে চলে যায়। কিছুদিন পর বাপের বাড়িতে ফিরে এসে শ্বশুরের বিরুদ্ধে তার সন্তানদেরকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগ করে, কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে শ্বশুর এলাকাবাসীর অনুরোধে নাতি নাতনী মা হারা হবে একথা ভেবে পুনরায় বউমাকে বাড়িতে নিয়ে আসেন।

গত ঈদুল আযহা নামাজের পরে রেশমা তার বাপের বাড়িতে বেড়াতে যায়। এবং ১৮ জুলাই শ্বশুরের সাথে ফিরে আসে। এদিন রাত সাড় দশটার দিকে তাকে ডেকে না পেয়ে ঘরে গিয়ে দেখেন বৌমা ও নাতি নাতনি ঘরে নাই। যাবার সময় তারা ড্রয়ারে থাকা নগদ ১৮০০০ টাকা, এক ভরি ওজনের দু’টি স্বর্ণের চেইন, স্বর্নের কানের দুল ও স্বর্ণের চুরি মূল্য অনুমান ২লক্ষ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন (০১৭২৭-৯৬৬৬৪৬) নিয়ে গেছে। বিষয়টি বউমার বাপের বাড়িতে জানালে তারা খোঁজ করবে বলে আশ্বস্ত করে। তার ধারণা পুরনো পাপি ইব্রাহিমের সাথে সে উধাও হয়েছে।

এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার