মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি প্রেসক্লাবের নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় করেছেন ৫ প্রার্থী

জি,এম আল ফারুক : আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন’২৩-এ রবিবার মনোনয়নপত্র ক্রয়ের ১ম ও ২য় দিনে ৩টি পদের বিপরীতে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
গত ২৩ সেপ্টেম্বর থেকে ৩ দিন ব্যাপী মনোনয়নপত্র ক্রয়ের দ্বিতীয় দিন পর্যন্ত সভাপতি পদে দু’জন বর্তমান সভাপতি এস,এম আহসান হাবিব ও সাবেক সভাপতি জি,এম আল ফারুক, সাধারণ সম্পাদক পদে দু’জন বর্তমান সাধারণ সম্পাদক এস,কে হাসান ও শরিফুজ্জামান মুকুল শিকারী এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ আশিকুর রহমান মনোনয়নপত্র ক্রয় করেছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এস,এম হাসানুজ্জামান এবং পোলিং অফিসার ও একই অফিসের হিসাব রক্ষক তুষার কান্তি রায় মনোনয়নপত্র বিতরণ ও বিক্রয় করেছেন।
উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং নির্বাচন আগামী ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন