শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সামছুল আলম

আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ঢালী মো: সামছুল আলম।

আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের
বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে জানানো হয়েছে, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সূত্র : প্রধান শিক্ষকের ০২-১০-২০২১ তারিখের আবেদন (আইডি- ৮৭০৮) এবং ২৬ অক্টোবর ২০২১ তারিখের স্মারক নং : বিঅ-৬/৪৯৫১/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.৫৬০১ এর মাধ্যমে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলাধীন আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ১৮-০৫-২০২০ তারিখের পিএস-৬৪ স্মারক নম্বরের অনুমতি এবং “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বড়ি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯” এর প্রবিধি ৩৯ অনুসারে নিম্নলিখিত সদস্য সমন্বয়ে গঠিত এডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেয়া হলো।

কমিটিতে ঢালী মো: সামছুল আলম, (পিতা: মৃত আবুল হোসেন) কে সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিবাবক সদস্য রেহেনা খাতুন, সাধারণ শিক্ষক সদস্য আ.ন.ম. আলমগীর কবির, এবং সদস্য সচিব আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

উল্লেখ্য ঢালী মো: সামছুল আলম এই বিদ্যালয়ের ৬ষ্ঠ বারের মত সভাপতি নির্বাচিত হলেন। এর আগেও তিনি গত ৫ বার এই বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তিনি রাজনৈতিকভাবে জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং আশাশুনি উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক। তার কর্মগুন, কর্মদক্ষতা এবং সততার কারনে বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নকল্পে পূণরায় তাকে নির্বাচিত করায় তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল হক এমপি এবং আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মন্ডলকে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার