শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

জি এম আল ফারুক, আশাশুনি (সাতক্ষীরা) : ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুন নাগরিকদের সমন্বয়ে গঠিত- জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা (আশাশুনি রাইজিং) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০.৩০ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আশাশুনি উপজেলা প্রতিনিধি নাভিদ নওরোজ আকাশের সভাপতিত্বে সভায় নাগরিক কমিটির লক্ষ্য ও গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নাগরিক কমিটির সংগঠক মেজবাহ কামাল মুন্না। উদ্বোধনী বক্তব্য রাখেন জসিম উদ্দীন। এ কে ইউসুফের সঞ্চালনায় সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ও কেন্দ্রীয় স্বাস্থ্য কমিটির সদস্য ডাঃ মাহমুদুল হাসান, নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ডাঃ মনিরুজ্জামান মনির, নাগরিক কমিটির জেলা সংগঠক ইলিয়াছ হোসেন, বড়দল কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবলুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ ইকবাল, আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, সজীব রানা, হাফেজ রুহুল আমিন, মাওঃ আতাউর রহমান, ছাত্র আন্দোলনে আহত আমান উল্লাহ আমান প্রমুখ বক্তব্য রাখেন। কেন্দ্রীয় সংগঠক মেজবাহ কামাল মুন্না “ফ্যাসিবাদ-মুজিববাদ মুরদাবাদ, ইনকিলাব জিন্দাবাদ” শ্লোগান দিয়ে নাগরিক কমিটির নানা দিক সম্পর্কে উত্থাপন করে তার বক্তব্যে বলেন, ছাত্রদদের অদম্য-বাঁধ ভাঙ্গা সাহস ফ্যাসিস্টকে পরাজিত করেছে। শহীদ তরুন ভাইদেরকে বুঝতে হবে, তাদেরকে ভুলেগেলে চলবেনা। শোষণে জ্বলতে জ্বলতে ২০২৪ এর জুলাইয়ের বিস্ফোড়নের মাধ্যমে আমরা ২য় বার স্বাধীনতা পেয়েছি। যতবার ফ্যাসিবাদ আসবে, ততবার তাদেরকে নামান হবে। ফ্যাসিস্টদের দিল্লীতে পাঠানো হবে। তিনি ইতিহাসের কথা অবতারনা করে বলেন, ৭২ এর সংবিধান ফ্যাসিস্ট তৈরির মেশিন। আমরা নতুন সংবিধান চাই।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি