বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ট্রলার ডুবি: আরও একজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ এক

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়ায় কপোতাক্ষ নদে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত মরদেহটি উপজেলার বকচর গ্রামের ফজলুর রহমান সানার পুত্র শফিকুল ইসলামের।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন নৌ-সদস্যরা। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই গ্রামের বাবর আলী (৪৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়। এনিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে।

এখনো পুইজালা গ্রামের মানিক মোড়লের পুত্র আজিজুর রহমান নিখোঁজ রয়েছেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তারেক হাসান ভুঁইয়া জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে চতুর্থ দিনের মতো অভিযান চলছে। শফিকুল ইসলাম নামের আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকী একজনকে উদ্ধারের প্রচেষ্টা চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে বাঁধ নির্মাণের কাজে যাওয়ার সময় কুড়িকাহুনিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট খালে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ ছিল। তার মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হয়েছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বাবর আলীর এবং শুক্রবার শফিকুল ইসলামের মরদেহ কপোতাক্ষ নদ থেকে উদ্ধার হয়েছে। এখনো আজিজুর রহমান নামক এক শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়