সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী ওসিকে সংবর্ধনা প্রদান

জি.এম আল ফারুক, আশাশুনি: আশাশুনি থানায় নবাগত পুলিশ পরিদর্শক (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারীকে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও বিদায়ী (ওসি) মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বিকালে থানার অফিসার ইনচার্জ এর কার্যালয় এ ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
নবাগত অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর আগে পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে কর্মরত ছিলেন। তিনি যশোর জেলার কোতোয়ালি উপজেলার শংকরপুর গ্রামে মৃত ধীরেন চন্দ্র অধিকারী এর ছেলে। বিশ্বজিৎ কুমার অধিকারী নব্য পদয়নকৃত আশাশুনি থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।
বিদায়ী ওসি মমিনুল ইসলাম (পিপিএম) আশাশুনি থানা থেকে বদলি হয়ে তালা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করবেন।

এ সময় নবাগত (ওসি) আশাশুনিতে কঠোর হস্তে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও জুয়াসহ সকল অপরাধ কঠোরভাবে দমন করা এবং আইন শৃংখলা রক্ষায় যথাযথ ভূমিকা রাখবেন বলে সাংবাদিকসহ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

নবাগত ওসিকে যোগদান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ইন্সপেক্টর তদন্ত মোঃ রফিকুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই আবু হানিফ, বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শিহাবুল ইসলাম, এসআই জাহাঙ্গীর হোসেন খান, বিজন কুমার, মিঠুন মন্ডল, ইমরান হোসেন, মহিতুর রহমান, এ এস আই মারুফ কবির, সোহেল শেখ, মোজাফ্ফর হোসেন, জিয়াউর রহমানসহ থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামে ৪ একর ৪৩ শতক জমিবিস্তারিত পড়ুন

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন