বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আশাশুনিতে ১৭ই মে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।

বুধবার আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেনের সভাপতিত্বে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস,এম আসাদুল ইসলাম।

উপজেলা মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আমিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক স,ম সেলিম রেজা সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মহিতুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস,এম সাহেব আলী, সাবেক ছাত্রলীগ ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম, উপজেলা তরুনলীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান, আশরাফুজ্জামান তাজ, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম, মারুফা আক্তার প্রমুখ।

সভাপতির বক্তব্যে এস.এম হোসেনুজ্জামান হোসেন বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আজকের এই দিনে দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালের এই দিনে দেশের মাটিতে পা রাখেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এই দিনে প্রথমবারের মতো মাতৃভূমিতে ফেরেন শেখ হাসিনা।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি