বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে গলদাসহ বিভিন্ন প্রজাতির সাদামাছ নিধন করার অভিযোগ

আশাশুনি ব্যুরো ঃ আশাশুনি ধান্যহাটি বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার গলদাসহ বিভিন্ন প্রজাতির সাদামাছ মেরে ফেলার অভিযোগ পাওয়াগেছে। শনিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের ধান্যহাটি মথুর বিলে মৎস্য ঘেরে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগে জানাগেছে শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের মৃত ছদর উদ্দীন কারিকরের পুত্র মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্নেভাবে আশাশুনির সদরের ধান্যহাটি মৌজায় মথুর বিলে গলদাসহ বিভিন্ন প্রজাতির সাদামাছের চাষ করে আসছিল। ঘের মালিক মাহবুবুর রহমান প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে মৎস্য ঘের দেখাশুনা করে বাড়ী চলে আসে। পরের দিন শনিবার ভোর রাতে মৎস্য গিয়ে দেখে ঘেরে সমস্ত প্রজাতির সাদামাছ মরে পানিতে ভাসছে দেখে চিৎকার করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সর্বশান্ত হওয়া ঘের মালিক কান্নায় ভেঙ্গে পড়েন। সে বলে কারা এমন শত্রæতা করল তার দ্বারা কাহারোর ক্ষতি হয়নি। দীর্ঘ ১৭বছর ধরে মৎস্য ঘের করে আসছি কিন্তু এমন ঘটনাতো কখনো ঘটেনি। যারা এমন কাজ করেছে তাদের যেন আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত পূর্বক গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করেন। আর যাতে এত বড় ক্ষতি আর কারও না হয়। ঘের মালিক আরও জানান তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আশাশুনির সদরের ধান্যহাটি মৌজায় মথুর বিলে মৎস্য ঘেরে বিষ দিয়ে ৮ লক্ষাধিক টাকার গলদাসহ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে। ব্যাপারে ঘের মালিক বাদী হয়ে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ্এ বিষয় থানা অফিসার ইনচার্জের সাথে কথা হলে তিনি এ প্রতিবেদককে বলেন একটি অভিযোগ পেয়েছি এএসআই কবীর হোসেনকে গুরুত্বের সাথে ঘটনার তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এলাকাবাসীসহ ক্ষতিগ্রস্থ ঘের মালিকের পরিবার মৎস্য ঘেরে বিষ প্রয়োগকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস