শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে স্ত্রীকে তালাক দেয়ায় মামলা দিয়ে হয়রানি! প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার আশাশুনিতে স্ত্রীকে তালাক দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশাশুনি উপজেলার বাইনতলা গ্রামের তফিল উদ্দীন সানার পুত্র হাফিজুল সানা।

লিখিত অভিযোগে তিনি বলেন, ২০০৭ সালে খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের আব্দুল গফুর গাজীর কন্যা রেখসনা খাতুনের সাথে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকে আমার স্ত্রী রেখসনা পারিবারিক ও সামাজিক কোন বিধিনিষেধ না মেনে উশৃঙ্খলা চলাফেরা এমনকি মাঝে মধ্যে অন্যত্র রাত্রিযাপন করতে থাকে। এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ গণম্যান্য ব্যক্তিবর্গকে নিয়ে একাধিকবার শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। এমনকি আমার স্ত্রী রেখসনা খাতুনের চারিত্রীক ত্রুটি নিয়ে এলাকাবাসীর স্বাক্ষরিত অভিযোগপত্রও রয়েছে। সংসার করা কালে সে আমার পিতা-মাতার দায়িত্ব পালন করতো না। তাদের ঠিকমত খেতেও দিত না এবং বিভিন্ন আপত্তিকর গালিগালজ করতো। তারপরও অনেক চেষ্টা করে ছিলাম তার সাথে সংসার করার। কারন ইতোমধ্যে তার গর্ভের আমার ২ কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু তার চরিত্র না পাল্টে আরো বেপরোয়া চলাফেরা করতে থাকে রেখসনা খাতুন। আমি উপায়ন্তর হয়ে গত ১৪/০৯/২০২০ তারিখে দেন মোহর ও খোরপোষের টাকা পরিশোধসহ তালাক প্রদান করি। তালাকের খবর পেয়ে রেখসনা খাতুন গত ১৯/০৯/২০২০ তারিখে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দম ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করেন। যার পিটি নং- ৪১৩/২০। এরপর গত ০৮/১০/২০২০ তারিখে আশাশুনি পারিবারিক আদালতে আরো একটি মামলা দায়ের করে। যার নং- ৩৩/২০২০। মামলাটিতে আমার নিরিহ ভাই এবং বোন-বোনাইকে জড়িয়েছে। অথচ তাদের বাড়ি অন্য গ্রামে। দুটি মিথ্যা মামলা দায়ের করেও ক্ষ্যান্ত হয়নি রেখসনা খাতুন। বিভিন্ন দপ্তরে একের পর এক মিথ্যা হয়রানি মূলক অভিযোগ দায়ের করে যাচ্ছে। আমি একজন অসহায় দ্বীনমজুর শ্রেণির মানুষ। ওই তালাকপ্রাপ্ত স্ত্রীর একের পর এক মিথ্যা মামলা ও মিথ্যা অভিযোগের কারনে আমি দিশেহারা হয়ে পড়েছি। সে মামলা করেছে। মামলায় বিচারে যে সাজা হবে সেটি মেনে নিতে প্রস্তুত। কিন্তু রেখসনা মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পূর্বেই বিভিন্নভাবে হয়রানি করে আমাকে পথে বসিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন।

তিনি ওই তালাকপ্রাপ্ত স্ত্রীর কবল থেকে রক্ষা পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন

সাতক্ষীরায় অতিথেয়তা ও উন্নত আবাসন সেবার এক নতুন সংযোজন হিসেবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট

“মাদককে না বলুন সামাজিক উন্নয়নে পথ চলুন” রাজার বাগান তরুণ সংঘ কর্তৃকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন