বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতেছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে কর্মসংস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। বৃহস্পতিবার বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজের সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান। প্রধান বক্তার আলোচনা রাখেন সাবেক ছাত্রনেতা, উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি এসএম সাহেব আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি আবু রায়হান সিদ্দিক মোহন বাবু, সাধারণ সম্পাদক এস,এম জাহিদ হোসেন সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে বিশেষ ভুমিকা রাখার আহবান জানান। উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার