বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির আনুলিয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুসের সংবাদ সম্মেলন

আশাশুনির আনুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার বিকালে রাজাপুরে তার নিজ অফিসে এক জনর্কীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন- আগামী ৫ই জানুয়ারী নির্বাচনে আনুলিয়া ইউনিয়নে আমি আনারস প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।

কিন্তু দুঃখের বিষয় নৌকার প্রার্থী শাহাবুদ্দীন সানা তার দলবল নিয়ে প্রতিনিয়ত আমার কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছে। ইতোমধ্যে আমার ১নং ওয়ার্ডের কর্মী তৈয়েবুর রহমান, ফারুক গাজী, আবু জাফরকে মারপিট করা হয়েছে। এছাড়া হাজী আব্দুল হাকিম সানার হুকুমে শাহাবুদ্দীন সানার দলবল আমার কর্মীদের বাড়ী বাড়ী তল্লাসী সহ ভয়ভীতি প্রদর্শন করে চলেছেন এবং আনারসের পক্ষে কাজ করলে জীবনে মেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছে। আমি রাতে ২নং ওয়ার্ডের ঘোড়া পুকুরের পাশের্ব হাকিম গাজীর চায়ের দোকানে বসাকালীন প্রতিপক্ষ শাহাবুদ্দীন সানার নেতৃত্বে তার গাড়ীর বহর নিয়ে আমাকে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে থানা পুলিশ সংবাদ পেয়ে আমাকে উদ্ধার করে। আমার বাড়ীর সামনে নৌকার অফিস, রাজাপুর নৌকার অফিস এবং বৌ বাজারে নৌকার অফিসে নিজেরা আগুন দিয়ে আমার নামে মিথ্যা মামলা দেবে বলে আষ্ফলন করে বেড়াচ্ছেন।

বৃহস্পতিবার সকালে আমার কর্মী ইনজাম হোসেন, মারুফ বিল্লাহ ও সালাহউদ্দীন আমার আনারস প্রতিকের পোষ্টার নিয়ে কাকবাসিয়া, ঘাস্টিয়া ও জালিয়াখালী এলাকায় গেলে নৌকার প্রার্থী শাহাবুদ্দীন সানার ভাগ্নে সাঈদের নেতৃত্বে ২০/২৫ জন আমার ৩ জন কর্মীকে আটক করে আমার পোষ্টারগুলো ছিনিয়ে নিয়ে তাদেরকে মারপিট করে। একপর্যায়ে নৌকার পোষ্টার আমার কর্মী ইনজামামের হাতে ধরিয়ে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বলায় সাবেক চেয়ারম্যান কুদ্দুস নাকি ১ হাজার টাকার বিনিময়ে তাদের ৩ জনের নৌকার পোষ্টার ছিড়তে পাঠিয়েছে। ঘটনাটি সম্পূর্ণ মির্থা ও বানোয়াট।
এব্যাপারে চেয়ারম্যান প্রার্থী রুহুল কুদ্দুস সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাশিরামপুর এলাকায় আদালতের পার্টিশনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস